সুনামগঞ্জ , শনিবার, ২০ জুন ২০২৬ , ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রিয়াছন্দ সংস্কৃতি চর্চা কেন্দ্রের যাত্রা শুরু দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর বিশ্বম্ভরপুরে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে গাঁজাসহ আটক ১ ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ফ্রান্স

  • আপলোড সময় : ১১-০৪-২০২৫ ০১:৫৯:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৪-২০২৫ ০১:৫৯:৪৩ পূর্বাহ্ন
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ফ্রান্স
সুনামকণ্ঠ ডেস্ক :: ফ্রান্স আগামী কয়েক মাসের মধ্যে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে, এমন ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। গত বুধবার স্থানীয় সময় ফ্রান্স ফাইভ টেলিভিশনের এক সাংবাদিকের সঙ্গে আলাপে তিনি এ কথা জানান। খবর: আল জাজিরা। ফরাসি প্রেসিডেন্ট বলেন, স্বীকৃতির বিষয়টি নিয়ে আমাদের অবশ্যই এগোতে হবে, এবং আমরা কয়েক মাসের মধ্যে এটি করতে চাই। তিনি আরও জানান, চলমান ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের পরিপ্রেক্ষিতে আগামী জুনে জাতিসংঘে একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে ফ্রান্স এ সম্মেলনের কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবে। ফ্রান্স চায়, ওই সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হোক। ফিলিস্তিন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ভারসেন আঘাবেকিয়ান শাহিন সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ফ্রান্সের স্বীকৃতি ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষা এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ। এটি সঠিক পথে এগোনোর একটি পদক্ষেপ হবে। তবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের যেকোনো ‘একতরফা স্বীকৃতি’ হামাসের পক্ষে সুবিধাজনক হবে। জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১৪৬টি দেশ ইতোমধ্যেই ফিলিস্তিনকে সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে গত বছর ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে আর্মেনিয়া, স্লোভেনিয়া, আয়ারল্যান্ড, নরওয়ে, স্পেন, বাহামাস, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, জ্যামাইকা এবং বার্বাডোস।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর

দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর