সুনামগঞ্জ , রবিবার, ১২ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই যোদ্ধাদের পুনর্বাসন বিল সংসদে পাস কোথাও ধান কাটার উৎসব, কোথাও জলের নিচে স্বপ্ন মুক্তিপণ নেয়ার পরও অপহরণকারীরা ফেরত দেয়নি মোনায়েমকে, উৎকণ্ঠায় পরিবার টাঙ্গুয়ার হাওরে ৫০ কোটি টাকার প্রকল্প কমিউনিটি ভিত্তিক স্বপ্ন কি টিকে থাকবে? দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট : হাসনাত আব্দুল্লাহকে স্পিকার সংসদে ১৩ দিনে ৯১টি বিল পাস শাল্লায় নিরীহ পরিবারের বাসা দখলে ঘোষণা দিয়ে হামলা ত্যাগী নেত্রীদের মূল্যায়ন চায় বিএনপি’র তৃণমূল দালালের ফাঁদে নিঃস্ব অভিবাসন প্রত্যাশীরা, হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা দিরাইয়ে পৃথক সংঘর্ষে নিহত ২, আহত ২০ ঢাকা-দিল্লি সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান বিল’ পাস শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ কর্তন পরিদর্শনে জেলা প্রশাসক, মেরামতের নির্দেশ উদ্বোধন হলো ‘মা ও শিশু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ হাওরে দেশি ধান কাটা শুরু দোয়ারাবাজারে অভিযুক্ত শিক্ষককে কর্মস্থলে ফেরানোর চেষ্টায় শিক্ষার্থীদের বাধা বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষক নিহত উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সাইফুল ইসলাম নিজেদের টাকায় সরকারি সড়ক সংস্কার করলেন এলাকাবাসী ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’ সংসদে পাস

দেশে কোন খাদ্য সংকট হবে না : কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ১১-০৪-২০২৫ ১২:৩৯:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৪-২০২৫ ১২:৩৯:৩৭ পূর্বাহ্ন
দেশে কোন খাদ্য সংকট হবে না : কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা
স্টাফ রিপোর্টার :: কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবছর দেশে ফসলের উৎপাদন খুব ভালো হয়েছে। এবার খাদ্য সংকটের কোন সম্ভাবনা নেই। দেশে কোন খাদ্য সংকট হবে না। পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদও আছে। বৃহ¯পতিবার (১০ এপ্রিল) সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের গোবিন্দপুর গ্রাম সংলগ্ন দেখার হাওরে বোরো ধান কাটা উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা। উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গতকাল আপনারা জেনেছেন যে এবছর ধানের ক্রয়মূল্য ৩৬ টাকা, চাউলের ক্রয়মূল্য ৪৯ টাকা ও গমের ক্রয়মূল্য ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এখন ধান কাটা শুরু হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে ধান কাটা শেষ হওয়ার আশাবাদ ব্যক্ত করেন কৃষি উপদেষ্টা। হাওরের বাঁধ ভেঙে যাওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষি উপদেষ্টা বলেন, বাঁধের কোন সমস্যা থাকলে এখনই বলেন সেটা সমাধান করার ব্যবস্থা নেওয়া হবে। যদি কোন বাঁধ নিয়ে সমস্যা হয় তাহলে সেই প্রকৌশলীরও সমস্যা হবে বলে উপদেষ্টা হুঁশিয়ারি দেন। যদি কোন বাঁধ নিয়ে শঙ্কা থাকে তাহলে ওই ইঞ্জিনিয়ারেরও শঙ্কা থাকবে। ধান যখন কেনা শুরু হয় তখন মাঠেই মধ্যস্বত্বভোগীরা কম দামে ধান নিয়ে যায় এরকম প্রশ্নের জবাবে কৃষি উপদেষ্টা বলেন, এজন্য এবার সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনছে, আমি এসেছি, এই বিষয়ে আমি পরিদর্শন করে যাব। ধান কাটা নিয়ে কোন সিন্ডিকেট আছে কিনা এমন প্রশ্নের জবাবে কৃষি উপদেষ্টা বলেন, সিন্ডিকেট থাকলে আপনারা আমাদের জানান আমরা সোজা করে দেব। এর আগে উপদেষ্টা বোরো ধান কাটার উদ্বোধন করেন ও কৃষকদের সাথে সরাসরি মতবিনিময় করেন। পরে উপদেষ্টা শান্তিগঞ্জ উপজেলার খাদ্যগুদাম পরিদর্শন করেন। অনুষ্ঠানে সিলেট বিভাগীয় কমিশনার মো. রেজা-উন-নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফিকুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক বিমল চন্দ্র সোম, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহম্মেদসহ কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিভাগ ও জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স