সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

নিবন্ধন পেল সংখ্যালঘুদের রাজনৈতিক দল বিএমজেপি

  • আপলোড সময় : ১০-০৪-২০২৫ ১২:৪৩:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৫ ১২:৪৩:২০ পূর্বাহ্ন
নিবন্ধন পেল সংখ্যালঘুদের রাজনৈতিক দল বিএমজেপি
সুনামকণ্ঠ ডেস্ক :: বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) নামে নতুন আরেকটি দল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে। বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিএমজেপির প্রেসিডেন্ট সুকৃতি কুমার মন্ডলের কাছে নিবন্ধন সনদ তুলে দেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। বিএমজেপির প্রেসিডেন্ট বলেন, ২০১৮ সালে নিবন্ধন পেতে আবেদন করেছিলাম। বিশেষ কারণে ওই সময় নিবন্ধন পাইনি। বাছাইয়ে আমরা ছিলাম। দুটি দলকে দেয়। আমরা প্রতিবাদ জানাই। তিনি বলেন, আজকে কাক্সিক্ষত নিবন্ধন সনদ পেলাম। আজ স্বপ্ন পূরণ হয়েছে। ৫৪ বছরে আমরা রাজনীতির স্বাদ গ্রহণ করতে যাচ্ছি। ৩ কোটির মতো মাইনরিটি (সংখ্যালঘু) সম্প্রদায়ের মানুষ আছে। এখন আমরা রাজনীতি করার অধিকার পেলাম। আমরা রাজনৈতিকভাবে সচেতন। ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমাদের সমর্থন আছে। আমাদের প্রতীক রকেট। জানা যায়, ২০১৭ সালে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি নামে নতুন দলের আত্মপ্রকাশ ঘটে। একাদশ সংসদ নির্বাচনে দলটি আবেদন করলেও বাছাই পর্ব পার হতে পারেনি। পরে এ নিয়ে আদালতের শরণাপন্ন হয়। গত ১১ ফেব্রুয়ারি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টিকে (বিএমজেপি) নিবন্ধন দিতে ইসিকে নির্দেশ দেন হাইকোর্ট। ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর এবি পার্টি, গণঅধিকার পরিষদ (জিওপি), মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি দায়িত্ব নেওয়ার পর আদালতের আদেশে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির পর বিএমজেপি নিবন্ধন পেল; এতে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়াল ৫০-এ। নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালু হয়। এ পর্যন্ত ৫৫টি দল ইসির নিবন্ধন পেলেও পরবর্তীতে নানা কারণে পাঁচটি দলের (জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা) নিবন্ধন বাতিল করা হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন দল নিবন্ধনে গত মার্চে গণবিজ্ঞপ্তি দেয় ইসি। ২০ এপ্রিলের মধ্যে আগ্রহীদের আবেদন করতে বলা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন