সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

দিরাইয়ে অধ্যক্ষ পংকজ রায়কে অবাঞ্ছিত ঘোষণা

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৪ ১০:০৫:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৪ ১০:০৫:২৮ পূর্বাহ্ন
দিরাইয়ে অধ্যক্ষ পংকজ রায়কে অবাঞ্ছিত ঘোষণা
দিরাই প্রতিনিধি :: দিরাইয়ের জগদল কলেজের অধ্যক্ষ পংকজ কান্তি রায়কে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার অধ্যক্ষ পংকজ রায়ের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ছাত্র-জনতা বিভিন্ন দাবি নিয়ে কলেজে উপস্থিত হলে অভিযুক্ত অধ্যক্ষকে পাওয়া যায়নি। পরে ছাত্র-জনতা বিতর্কিত অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করেন। উলে¬খ্য বিগত ৫ আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী পটপরিবর্তনের পর থেকে তিনি কলেজে অনুপস্থিত রয়েছেন। জগদল কলেজের বাংলা প্রভাষক বদরুজ্জামান সরদার জানান, বিগত দিন কেন আসেননি জানিনা। তবে ২৯ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত তিনি ছুটি নিয়েছেন। এলাকাবাসী দীর্ঘদিন ধরে কলেজকে ডিগ্রি পর্যায়ে উন্নিতকরণসহ শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অধ্যক্ষকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আসলেও তিনি অদৃশ্য কারণে কালবিলম্ব করতে থাকেন বলে অভিযোগ আছে। কলেজে অনিয়মিত উপস্থিতি, উপবৃত্তির একাউন্ট বাবদ টাকা নেওয়া, নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে তার উপর। এমনকি তার স্বেচ্ছাচারী মনোভাবের কারণে শিক্ষার মানোন্নয়নে কোনো কার্যকরী ভূমিকা নেননি বলে ছাত্র-জনতা ও এলাকাবাসী মনে করেন। বিক্ষুব্ধ ছাত্র জনতা এসময় অধ্যক্ষের রুমে তালা ঝুলিয়ে রাখেন। এ ব্যাপারে অধ্যক্ষ পংকজ রায়ের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু