সুনামগঞ্জ , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল একটি কলেজের অভাবে অনিশ্চয়তায় হাওরের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন থামে মাধ্যমিকেই পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল

এসএসসি পরীক্ষা শুরু, সুনামগঞ্জে কমেছে পরীক্ষার্থীর সংখ্যা

  • আপলোড সময় : ১০-০৪-২০২৫ ১২:১৪:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৫ ১২:১৪:১৬ পূর্বাহ্ন
এসএসসি পরীক্ষা শুরু, সুনামগঞ্জে কমেছে পরীক্ষার্থীর সংখ্যা
তানভীর আহমেদ :: সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলায়ও চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আজ বৃহ¯পতিবার (১০ এপ্রিল)। এবছর জেলার ১২টি উপজেলায় ৫৭টি কেন্দ্রে ২৬ হাজার ৫শ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান (দাখিল ও এসএসসি/দাখিল ভোকেশনাল) পরীক্ষায় অংশ গ্রহণ করবে। তবে গত বছরের তুলনায় এবছর জেলায় পরীক্ষার্থীদের সংখ্যা কমেছে প্রায় ২ হাজার। অন্যান্য বছরের মতো এবছরও বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষার মধ্যদিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। পরীক্ষা পরীক্ষা সুষ্ঠু, সুন্দর, শিক্ষার্থীবান্ধব ও স¤পূর্ণ নকলমুক্ত পরিবেশে স¤পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন সংশ্লিষ্টরা। সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলার ১২ উপজেলায় এবার সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ২১ হাজার ৭৯ জন, মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৪ হাজার ২২৮ জন এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি/দাখিল ভোকেশনালে ১ হাজার ১৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। সব মিলিয়ে জেলায় ৫৭টি কেন্দ্রে ২২৬ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৬ হাজার ৫শ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে। জানা যায়, এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্রের যথাযথ নিরাপত্তা নিশ্চিতকরণসহ সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, কেন্দ্র সচিব ও থানার অফিসার ইনচার্জ এবং দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কেন্দ্র সচিব ও ট্রেজারি অফিসারের উপস্থিতিতে পরীক্ষার দিন প্রশ্ন পত্রের ট্রাঙ্ক খুলে রুটিন অনুযায়ী প্রশ্নপত্র সংশ্লিষ্ট কেন্দ্রে পাঠানো হবে। এছাড়া প্রতি পরীক্ষা কেন্দ্র আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুনজিত কুমার চন্দ। তিনি বলেন, পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি স¤পন্ন হয়েছে। নকলমুক্ত পরিবেশে শিক্ষার্থীরা যাতে পরীক্ষা দিতে পারে সেক্ষেত্রে প্রশাসন কঠোর রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস

আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস