সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন

বাটা শোরুম থেকে লুট করা জুতা বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপন, আটক ১৪

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৫ ০৭:০৯:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৫ ০৭:০৯:৪১ পূর্বাহ্ন
বাটা শোরুম থেকে লুট করা জুতা বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপন, আটক ১৪
সুনামকণ্ঠ ডেস্ক :: ফিলিস্তিনের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) উত্তাল পরিস্থিতি বিরাজ করেছে সিলেটে। এ সময় বিক্ষুব্ধ জনতার মিছিল থেকে কেএফসি, ইউনিমার্ট, বাটা, ডমিনোজ পিৎজাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শোরুমে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। একইসঙ্গে বাটার শোরুমে লুটপাট করা হয়। ঘটনার পরপরই পুলিশ সোমবার রাতভর অভিযান চালিয়ে লুটপাটের দায়ে ১৪ জনকে আটক করেছে। এদিকে লুটাপাটকারিরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জুতা বিক্রির বিজ্ঞাপন দেওয়ায় পুলিশ তাদের শনাক্ত করে আটক করে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে সিলেট কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আটকদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে। তিনি আরও বলেন, জুতা লুটের পর বিভিন্ন ফেসবুক আইডি ও পেজে এসব জুতা বিক্রির বিজ্ঞাপনও দেওয়া হয়। অভিযান চালিয়ে এসব জুতাও উদ্ধার করা হয়েছে। আটকরা হলেন- রাজন, ইমন (১৯), রাকিব (১৯), আব্দুল মোতালেব (৩৫), মিজান আহমদ (৩০), সাব্বির আহমদ (১৯), জুনাইদ আহমদ (১৯), রবিন মিয়া (২০), সৈয়দ আলআমিন তুষার (২৯), মোস্তাকিন আহমদ তুহিন (১৯), দেলোয়ার হোসেন (৩০), রিয়াদ (২৪), তুহিন (২৪) ও আল নাফিউ (১৯)। ফিলিস্তিনে ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে সোমবার সারা দেশের ন্যায় সিলেটেও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। তবে এ সুযোগকে কাজে লাগিয়ে একদল দুষ্কৃতিকারী সিলেট মহানগরের মিরবক্সটুলায় অবস্থিত কেএফসি রেস্টুরেন্টে হামলা করে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় রেস্টুরেন্টের ভেতরে থাকা বিভিন্ন কোমল পানীয় নষ্ট করা হয়। একই সময়ে নগরীর দরগাহ গেট, পূর্ব জিন্দাবাজার, বন্দরবাজার এলাকায় জুতার কো¤পানি বাটার শোরুমে ভাঙচুর ও লুটপাট চালানো। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পারেনি। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সোমবার রাতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। নির্দেশনায় তিনি বলেন, আমাদের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ আছে। তাদের চিহ্নিত করা হচ্ছে, অবিলম্বে তাদের গ্রেফতার করা হবে। বাংলাদেশ পুলিশ বর্তমানে এ নিয়ে কাজ করছে। আইজিপি আরও বলেন, সরকার কোনও ন্যায়সঙ্গত বিক্ষোভে বাঁধা দেয় না। তবে প্রতিবাদ কর্মসূচির আড়ালে কোনও অপরাধমূলক কর্মকান্ড সহ্য করা হবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ

ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ