সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

জামালগঞ্জ পিএফজি’র সভায় দ্বন্দ্ব নিরসন কমিটি গঠন

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৫ ০১:৫৫:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ১০:৩৮:৫৯ পূর্বাহ্ন
জামালগঞ্জ পিএফজি’র সভায় দ্বন্দ্ব নিরসন কমিটি গঠন
স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপএস প্রকল্পের সহযোগিতায় পিএফজির সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। পিএফজির অ্যাম্বাসেডর নূরুল হক আফিন্দীর সভাপতিত্বে ও পিএফজি সদস্য অঞ্জন পুরকায়স্থ-এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা। সভায় জামালগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজিম উদ্দিনকে আহ্বায়ক ও জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সভাপতি ওয়ালী উল্লাহ সরকারকে সদস্য সচিব করে দ্বন্দ্ব নিরসন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল খালিক, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী আক্কাছ মুরাদ, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অঞ্জন পুরকায়স্থ, ইউপি সদস্য আলেয়া বেগম। সভায় বক্তারা বলেন, পিএফজি উদার অসাম্প্রদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলরে সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি সমাজ বিনির্মাণ এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসন বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে। পরিকল্পনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালিক, মহিলা পরিষদের সভাপতি শেখ আয়শা বেগম, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আল-আমিন, জেলা মহিলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মারজানা ইসলাম শিবনা, ইউপি সদস্য আলেয়া বেগম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজিম উদ্দিন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স