সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে
দেশ থেকে দুর্নীতি দূর হোক

‘জামালগঞ্জে দুর্নীতির অভিযোগে সদর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বরখাস্ত’

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৫ ০১:৩৫:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ০১:৩৫:৩০ পূর্বাহ্ন
‘জামালগঞ্জে দুর্নীতির অভিযোগে সদর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বরখাস্ত’
‘জামালগঞ্জে দুর্নীতির অভিযোগে সদর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বরখাস্ত’ এমন খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। কেউ কেউ বলেন, আমাদের দেশে দুর্নীতি একটি প্রতিষ্ঠিত ব্যাপার, এখানে কোনও সামাজিক, রাজনীতিক ও আর্থনীতিক কাজই দুর্নীতির ঊর্ধ্বে নয়। সরকারি-বেসরকারি প্রায় সকল প্রতিষ্ঠানই দাঁড়িয়ে আছে দুর্নীতির বুনিয়াদী কাঠামোর উপর। কারণ দুর্নীতি হল, কোন পদে আসীন ব্যক্তি কর্তৃক ব্যক্তিগত উন্নতির জন্য তার পদাধিকার ব্যবহার করা। আমাদের দেশে লোকেরা ব্যক্তিগত উন্নতির জন্যে তার পদাধিকার ব্যবহার করতে বাধ্য হন। একটি সাম্প্রতিক উদাহরণ দিচ্ছি। গত রবিবার (৬ এপ্রিল ২০২৫) দৈনিক যুগান্তরে একটি ‘অনুসন্ধানী প্রতিবেদন’ বেরিয়েছে, শিরোনাম ছিল, ‘ওপেন ঘুষ কারবার যার নেশা, বেসামাল নরসিংদীর এসপি’ এবং চৌকো পরিসরে আলাদা করে বড় হরফে লেখা হয়েছে, “হোয়াটসঅ্যাপ মেসেজে ‘টু লাখ টুমোরো’ লিখে অধীনস্তদের কাছ থেকে ঘুষ নিচ্ছেন এসপি আব্দুল হান্নান। এসপি পদে পোস্টিং নিতে ঘুষ দিয়েছেন ৫০ লাখ টাকা। যুগান্তরের কাছে অকপটে স্বীকার করলেন সব।” এখানে দুর্নীতির ব্যাপারটি এমনি সংক্রামক ব্যধির মতো সর্বাস্তৃত ও অপ্রতিরোধ্য। দুর্নীতি করতে এসপি বাধ্য করছেন তাঁর অধীনস্থদের এবং এসপিকে বাধ্য করছেন ঊর্ধ্বতনরা। এমতাবস্থায় নীতি প্রয়োগের অপ্রতিরোধ্য লেজেগোবরে অবস্থায় তো সমাজের সর্বত্র দুর্নীতি বিরাজ করবেই মহাপ্রতাপের সঙ্গে, ঠেকাবে কে? সর্ষের মধ্যেই তো ভূতের বাসা। এমনকি এই ভূত আমাদের অনেক ধর্মীয় প্রতিষ্ঠানকে পর্যন্ত ছাড়ে না। কোনও প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ও সুপরিচিত কথিত পরহেজগার লোকদের পর্যন্ত কখনও কখনও অর্থ আত্মসাৎ থেকে বিভিন্ন ধরণের ধর্মানুমোদিত নয় এমন কাজে জড়িয়ে পড়তে দেখা যায়। আর ইউনিয়ন পর্যায়ে একজন চেয়ারম্যানের পক্ষে দুর্নীতি থেকে নিজেকে রক্ষা করা তো একটি বিস্ময়কর কাজ। কিন্তু সবচেয়ে বিস্ময়কর হলো তারা দুর্নীতি করেও স্বপদে বহাল থাকেন, তাদের কীছুই হয় না। এদিকে সরকারি কর্মচারি-কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগের বিভাগীয় তদন্ত করতে করতেই অভিযুক্তের জীবন পার হয়ে যায়। এটাই এই দেশের দুর্নীতিদমন সংক্রান্ত সংস্কৃতির সারকথা। অর্থাৎ দুর্নীতির পরিসরে প্রতিষ্ঠিত কাঠামোগত সহিংসতার অরাজকতার মধ্যে মানুষ জন্মায় এবং মৃত্যুবরণ করে। এমন সমাজসাংস্থিতিক পরিসরে যখন শোনা যায় কোনও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুর্নীতির কারণে বরখাস্ত হয়েছেন তখন অবাক হতেই হয়। ভাবতে ভালো লাগে যে, দুর্নীতির জগদ্দল পাথর সমাজের বুক থেকে সরানোর চেষ্টা অন্তত শুরু হয়েছে। কামনা করি, এই চেষ্টা অব্যাহত থাক এবং অন্যান্য সামরিক-বেসামরিক, সরকারি-বেসরকারি ও আইনি প্রতিষ্ঠানে বিস্তৃত দুর্নীতি নির্মূলে এই প্রচেষ্টা বিস্তার লাভ করুক। জীবনের সকল ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার বন্ধ করে দুর্নীতিকে পরিহার করুন, দুর্নীতি দেশ থেকে দূর হোক।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪