সুনামগঞ্জ , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০ দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

ছয় দেশকে গুরুতর পরিণতির বিষয়ে সতর্ক করলো ইরান

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৫ ০১:১৬:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ০১:১৬:৩১ পূর্বাহ্ন
ছয় দেশকে গুরুতর পরিণতির বিষয়ে সতর্ক করলো ইরান
সুনামকণ্ঠ ডেস্ক :: আকাশসীমা ব্যবহার করতে দেওয়া-সহ যুক্তরাষ্ট্রের যেকোনও ধরনের হামলায় সমর্থন করা হলে তা শত্রুপক্ষের কাজ বলে বিবেচনা করা হবে বলে আঞ্চলিক ছয়টি দেশকে সতর্ক করে দিয়েছে ইরান। তেহরানের জ্যেষ্ঠ এক কর্মকর্তার বরাত দিয়ে রোববার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইরান আনুষ্ঠানিকভাবে সতর্কতা জারি করে ছয়টি প্রতিবেশী দেশকে বলেছে, নিজেদের আকাশসীমা বা অঞ্চল ব্যবহারের অনুমতি দেওয়ার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার পক্ষে যে কোনও ধরনের সমর্থন শত্রুতামূলক কাজ হিসাবে বিবেচনা করবে ইরান। প্রতিবেদনে বলা হয়েছে, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক এবং বাহরাইনকে সতর্ক করে দিয়ে ইতোমধ্যে নোটিশও পাঠিয়ে দিয়েছে ইরান। তেহরানের ওই কর্মকর্তা জোর দিয়ে বলেছেন, ইরানের ওপর হামলায় যুক্তরাষ্ট্রকে যে কোনও সহযোগিতা করা হলে তা এসব দেশের জন্য ‘গুরুতর পরিণতি’ ডেকে আনতে পারে। তেহরান এবং ওয়াশিংটনের মাঝে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই সতর্কতা জারি করা হয়েছে। যদিও ইরান সরাসরি আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা¤েপর সাম্প্রতিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ওই কর্মকর্তা বলেছেন, তেহরান দুই প্রতিদ্বন্দ্বীর মাঝে ঐতিহ্যবাহী মধ্যস্থতাকারী ওমানের মাধ্যমে পরোক্ষ আলোচনার জন্য উন্মুক্ত রয়েছে। রাজনৈতিক সমাধানের ক্ষেত্রে পরোক্ষ কূটনীতিকে ওয়াশিংটনের অবমূল্যায়নের উপায় হিসাবে দেখছে ইরান। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, ব্যাক চ্যানেলে আলোচনা করা হলে তা উভয়পক্ষকে প্রকাশ্য প্রতিশ্রুতি ব্যতিরেকে সতর্কতার সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি করে দেয়। ইরানের এই সতর্কতার বিষয়ে ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং বাহরাইনের সরকারের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও সাড়া পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি

দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি