সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন

সিলেটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৫ ০১:১৫:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ০১:১৫:০২ পূর্বাহ্ন
সিলেটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর
সুনামকণ্ঠ ডেস্ক :: ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে উত্তাল সিলেট। বিক্ষুব্ধ জনতার মিছিল থেকে কেএফসি, ইউনিমার্ট, বাটা, ডমিনোজ পিজ্জাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শোরুমে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। ইসরায়েলি পণ্য রাখা ও বিক্রির অভিযোগ তুলে এসব প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়। এ সময় বাটার শোরুমে লুটপাট হতে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সিলেটে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টহল বাড়ানো হয়েছে। সোমবার (৭ এপ্রিল) বিকালে নগরীর মীরবক্সটুলা এলাকায় রয়েল পার্ক হোটেল ও কেএফসি ভাঙচুর করা হয়। এরপর নগরীর পূর্ব জিন্দাবাজার, বন্দরবাজার, দরগাহ গেইটসহ আম্বরখানা এলাকার বাটার শোরুম, সুবিদবাজার এলাকার ইউনিমার্ট ও চৌহাট্টার ডোমিনোস পিজ্জার প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়। এ ঘটনার পর থেকে আতঙ্কে নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা এলাকার বেশির ভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। এ সময় দরগাহ গেট ও পূর্ব জিন্দাবাজারের বাটার শোরুম ভাঙচুরের পাশাপাশি লুটপাট করতে দেখা যায়। জানা যায়, সোমবার দুপুর থেকে নগরীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে বন্দরবাজার কোর্ট পয়েন্টে জড়ো হতে থাকেন বিক্ষুব্ধ জনতা। বিভিন্ন ছাত্র ও ব্যবসায়ী সংগঠন, রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে পাড়া-মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও অনেকে মিছিল নিয়ে আসেন। সেখান থেকে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে জিন্দাবাজার হয়ে চৌহাট্টা শহীদ মিনার এলাকায় অবস্থান নেন। একপর্যায়ে উত্তেজিত জনতা প্রথমে ইসরায়েলি পণ্য বিক্রির অভিযোগ তুলে মীরবক্সটুলা এলাকার কেএফএসিতে ভাঙচুর করেন। এ সময় প্রতিষ্ঠানটির বিপুল পরিমাণ পানীয় নষ্ট করার পাশাপাশি রয়েল পার্ক হোটেল ভাঙচুর করেন। এরপর বিক্ষিপ্তভাবে বাটা শোরুম ও আশপাশের কয়েকটি প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। কিছুক্ষণ পরে ভাঙচুর চালান আম্বরখানা এলাকার ইউনিমার্টে। এতে ওইসব প্রতিষ্ঠান বেশ ক্ষতিগ্রস্ত হয়। সিলেট কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে। তবে আর যাতে অনাকাক্সিক্ষত ঘটনা না ঘটে, সেজন্য বাড়তি নজরদারি রয়েছে। মাঠে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা