সুনামগঞ্জ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে সরকার, লাগবে না কোনো খরচ: প্রবাসীকল্যাণমন্ত্রী সুনামগঞ্জ সরকারি কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার বিতর্ক প্রতিযোগিতায় ব্রজেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন গ্রাম্য চিকিৎসক, স্যাকমো ও ফার্মেসি মালিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আজ সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, নারী নিহত, আহত ২০ ধর্মপাশায় অবৈধ দখলদারদের হাতে জলমহাল হস্তান্তরের অভিযোগ ধানের স্বল্পমেয়াদি জাত বিনা ধানের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ‎উমরাহ পুরষ্কার বিজয়ী হাফিজ এহসানুলকে সুনামগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু এক যুগে দেশে ডায়াবেটিসে আক্রান্ত বেড়েছে ৬৫ শতাংশ, বাড়ছে দৃষ্টিহীনতার ঝুঁকি শাল্লায় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন দেখার হাওর রক্ষায় মহাসিং নদী খনন ও স্লুইস গেট স্থাপনের দাবি কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব প্রতিবাদের মুখে বন্ধ হলো চার হাজার বৃক্ষ কর্তন, তদন্ত কমিটি গঠন

ফুলতলী ট্রাস্ট ষোলঘর কলোনী জামে মসজিদ শাখার পুরস্কার বিতরণ

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৫ ০১:৩৬:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৫ ০১:৩৬:৪৪ পূর্বাহ্ন
ফুলতলী ট্রাস্ট ষোলঘর কলোনী জামে মসজিদ শাখার পুরস্কার বিতরণ
দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের উদ্যোগে সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর কলোনী জামে মসজিদ শাখায় মাসব্যাপী পবিত্র কোরআন শরিফ সহি শুদ্ধভাবে পড়ানো সম্পন্ন হওয়ায় বিদায়ী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে ষোলঘর কলোনী জামে মসজিদে অনুষ্ঠানটি হয়। দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর কলোনী জামে মসজিদ শাখার প্রধান ক্বারী মাওলানা আবু তাহির মো. খালিদের সভাপতিত্বে ও ক্বারী মো. লুৎফুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী ক্বারী সালেহ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কৃষি ব্যাংক কর্মকর্তা ও ষোলঘর কলোনী মসজিদ পরিচালনা কমিটির সদস্য আব্দুর রব চৌধুরী, ক্বারী আব্দুল কাদির সেলিম, শিক্ষক লুওফুল করিম, ষোলঘর এলাকার মুরুব্বি আব্দুল মালেক চৌধুরী, আবু বকর সিদ্দিক, মহি উদ্দিন রোকন প্রমুখ। এসময় সহকারী ক্বারীদের মধ্যে উপস্থিত ছিলেন ক্বারী মো. সোহরাব হোসেন চৌধুরী, মীর শফিকুল ইসলাম, ষোলঘর শাহ আছদ আলী পীর হাফেজিয়া মাদরাসার পরিচালক হাফিজ মুশাহিদ আলী, ক্বারী মো. আবিদুর রহমান, ক্বারী মো. আনিছুর রহমান, ক্বারী হাফিজ আবুল খামের মো. ইসমাইল, মো. জাকির হোসেন, আনসারুল হক, ক্বারী হাফিজ ফয়ছল আহমদ, ক্বারী হাফিজ মো. সানোয়ার হোসেন নাঈম। অনুষ্ঠানে বক্তাগণ বলেন, আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ ও দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এক ও অভিন্ন নাম। সহিহ কুরআন শিক্ষা দেয়ার বিষয়টি নিয়ে আল্লামা ফুলতলীর ভাবনার ফসল দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট। সেই ১৯৪৩ সালে অপ্রাতিষ্ঠানিকভাবে ছাহেব ক্বিবলাহ শুরু করেন আল কুরআনের এ খেদমত। সহিহ শুদ্ধ কুরআন শিক্ষাকে সম্প্রসারিত করার লক্ষ্যে তিনি ১৯৫০ সালে প্রতিষ্ঠা করেন দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট। সেই থেকে আজও চলছে কার্যক্রম। দীর্ঘ পথচলায় দেশের সবচেয়ে বড় কুরআন শিক্ষার আসরে পরিণত হয়েছে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট। শুধু দেশে নয় বর্তমানে ইউরোপ আমেরিকাসহ বিভিন্ন দেশেও দারুল কিরাতের রয়েছে সাফল্য। ভবিষ্যতে সারা বিশ্বজুড়েই ছড়িয়ে যাবে। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন খামিছ জামাতের ছাত্র সিহাবুল ইসলাম সিয়াম, হামদ ও নাত পরিবেশন করেন আওয়াল জামাতের ছাত্রী আয়েশা সিদ্দিকী জান্নাত। পরে আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত করেন প্রধান ক্বারী। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী

অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী