সুনামগঞ্জ , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিকল্পিত নগরায়নে প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী সরকারকে ঘুমাতে দেব না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব : জামায়াত আমির ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ইজারাবিহীন মরাচেলা নদীতে হাজারো ড্রেজারের তান্ডব, প্রতিদিন লুট হচ্ছে কোটি টাকার বালু সাঁতারে আঞ্চলিক পর্যায়েও জয়ী দিরাইয়ের আমেনা একজন আদর্শ চামচার বৈশিষ্ট্য:প্রফেসর মোঃ শাহাদত হোসেন ছাতকে চারলেন সড়কের মাটি খুঁড়তে গিয়ে গ্যাসের মেইন লাইনে আগুন বর্মাউত্তর গ্রামের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জয়নগরে সর্বস্তরের এলাকাবাসীর জরুরি সভা ১৪ ঘণ্টা রুমে আটকা ৫ ছাত্রী, দরজা ভেঙে উদ্ধার লেখালেখি কর্মশালায় জেলা প্রশাসক : লিখতে হলে পড়তে হবেই সুনামগঞ্জে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিক্ষোভ শিক্ষাবিদ দীপক রঞ্জন দাশ প্রচারবিমুখ আলোকিত মানুষ সাত বছর ধরে রায় কার্যকরের অপেক্ষায় মা ধর্মপাশায় সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নজরদারি ফাঁকি দিয়ে কৌশলে বালু লুট জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ ডেঙ্গুতে ৯ মাসে মৃত্যু দাঁড়াল ২৫০ জনে

মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানি হাজার ছাড়াতে পারে

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৫ ০১:৩০:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৫ ০১:৩০:০৬ পূর্বাহ্ন
মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানি হাজার ছাড়াতে পারে
সুনামকণ্ঠ ডেস্ক :: মিয়ানমারে অনুভূত ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। ইউএসজিএসের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ওয়েবসাইটে বলা হয়েছে, যে মাত্রার ভূমিক¤প হয়েছে, তাতে আমরা ধারণা করছি যে মিয়ানমারের বিস্তৃত অংশজুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে এবং এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে এখন পর্যন্ত ১৪৪ জনের মৃত্যুর খবর জানিয়েছেন মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং। এখন পর্যন্ত ৭৩২ জন আহত হওয়ার কথাও জানিয়েছেন তিনি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে জানিয়ে আন্তর্জাতিক সাহায্যের আবেদন করেছেন মিন অং হ্লাইং। তিনি জানান, ভূমিকম্পে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে রাজধানী নেপিডোতে। সেখানে অন্তত ৯৬ জন মারা গেছেন। এছাড়া, মান্দালয়ে ৩০ জন এবং সাগায় ১৮ জন মারা গেছেন। নেপিডো থেকে বার্তা সংস্থা এএফপির সংবাদদাতা জানিয়েছেন, ভূমিক¤েপর আঘাতে সেখানে বিভিন্ন রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক ভবনের ছাদ থেকে আস্তরণ খসে পড়েছে। ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে মিয়ানমারের জান্তা সরকার। নেপিডোসহ বাকি ৫টি অঞ্চল হলো অঞ্চলগুলো হলো সাগাইং, মান্দালয়, ম্যাগওয়ে, বাগো, পূর্ব শান। এদিকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংতান সিনাওয়াত্রাও রাজধানী ব্যাংককে জরুরি অবস্থা জারি করেছেন। ব্যাংককে ভবন ধসে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তিনি। তবে নিহতের সংখ্যা বাড়ার শঙ্কা রয়েছে। কারণ, ধসে পড়া ভবনের ৮১ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ