সুনামগঞ্জ , বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদের কি বিশ্বাস করা যায় : প্রধানমন্ত্রী হাওরজুড়ে বজ্রপাত আতঙ্ক দোয়ারাবাজারে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ মানুষ হাওর থেকে ধান আনতেই নাভিশ্বাস এসআই সুপ্রাংশু দে’র মৃত্যুতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র শোক শ্রীশ্রী জগন্নাথদেবের নবনির্মিত মন্দির উদ্বোধন আজ শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নোনাজলে ডুবে যাচ্ছে স্বপ্ন, ডুবে যাচ্ছে একটি প্রজন্ম এসএসসি পরীক্ষার্থীসহ ৪ লক্ষাধিক গ্রাহকের ভোগান্তি ২০ বছরেও নির্মাণ হয়নি সেতুর সংযোগ সড়ক ‎জামালগঞ্জে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার মৃত্যু ‎জামালগঞ্জে স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষা বাঁধ মেরামত সাচনা বাজারের বন্ধ হাসপাতাল চালুতে প্রশাসনিক সুপারিশ জে-স্কয়ারের অনন্য আয়োজন ‘মেধা অন্বেষণ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত যাদুকাটা বালু মহাল ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক পাগল হাসানের গান রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের দাবি বজ্রপাত কেড়ে নিল ৫ প্রাণ মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী চলতি বছরই বিএনপির কাউন্সিল, আসছে বড় পরিবর্তন

উকিলপাড়ায় ছাত্রকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক পলাতক

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৫ ০১:২৪:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৫ ০১:২৪:৪৮ পূর্বাহ্ন
উকিলপাড়ায় ছাত্রকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক পলাতক
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরের উকিলপাড়া এলাকার একটি মাদ্রাসায় ছাত্রকে বলাৎকারের ঘটনা ঘটেছে। এই ঘটনায় শহরের হাছননগর এলাকার বাসিন্দা ভিকটিমের চাচা গতকাল শুক্রবার সুনামগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। এদিকে ঘটনা জানাজানির পরই অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক হুজাইফা গা ঢাকা দিয়েছেন। তিনি সিলেটের কানাইঘাট এলাকার বাসিন্দা। অভিযোগ থেকে জানা যায়, উকিলপাড়াস্থ ওই আবাসিক মাদ্রাসায় হুজাইফা নামের শিক্ষক হোস্টেলের দায়িত্বে ছিলেন। গত জানুয়ারি থেকে শিক্ষক হুজাইফা দ্বারা শিশুছাত্র বলাৎকারের ঘটনা ঘটে আসছে। পবিত্র রমজান মাসের প্রথম থেকে বেশি শিশুর সাথে এই ঘটনা করেছেন শিক্ষক হুজাইফা। ওই সময় বলাৎকারের ঘটনার বিষয়ে মাদ্রাসা সুপার সালাহ উদ্দিনকে অবহিত করেন একজন অভিভাবক। এ সময় ওই অভিভাবককে ধমক দেন মাদ্রাসা সুপার। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক জানান, ঈদের ছুটিতে মাদ্রাসা বন্ধ হলে শিশুরা বাসা-বাড়িতে আসে। এ সময় শিশুরা তাদেরকে বলাৎকারের ঘটনা জানায়। পরে এক অভিভাবক সুপার সালাহ উদ্দিনকে বিষয়টি জানালে তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, বলাৎকারের ঘটনা বাড়ির মালিককে নিয়ে সমাধান হয়েছে। অপরদিকে, একটি ভিডিও ক্লিপে দেখা যায় অভিযুক্ত শিক্ষক হুজাইফা বলাৎকারের ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি আর এমন ঘটনা করবেন না বলেও ভিডিওধারণকারীকে জানান। মাদ্রাসার সুপার সালাহ উদ্দিন বলেন, রমজানের আগে থেকে ওই শিক্ষক বলাৎকারের ঘটনা করে আসছে। সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম জানান, বলৎকারের ঘটনার বিষয়ে জেনেছি। এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স