সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

স্বাধীনতা দিবসে বিদ্যালয়ে অনুপস্থিত পাঁচ শিক্ষক!

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৫ ০১:০২:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৫ ০১:০২:৫৮ পূর্বাহ্ন
স্বাধীনতা দিবসে বিদ্যালয়ে অনুপস্থিত পাঁচ শিক্ষক!
দোয়ারাবাজার প্রতিনিধি :: ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসকে বয়কট করে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে পাঁচ শিক্ষকের বিরুদ্ধে। এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট শুক্রবার (২৮ মার্চ) একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযুক্ত শিক্ষকরা হলেন- দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন, সহকারী শিক্ষক মো. নিজাম উদ্দিন, জমশিদ আলী, হেলাল আহমদ ও জুলফিকার আলম। অভিযোগ সূত্রে জানাযায়, হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রতিষ্ঠার পর থেকেই প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় সকল রাষ্ট্রীয় দিবস পালন হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বিদ্যালয় কর্তৃপক্ষ গত বুধবার (২৬ মার্চ) যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপনের উদ্যোগ নেয়। কিন্তু ওইদিন বিদ্যালয়ের পাঁচ শিক্ষক রাষ্ট্রীয় দিবসকে অবজ্ঞা করে প্রধান শিক্ষকের কাছ থেকে অনুমতি না নিয়ে স্বেচ্ছাচারিতার মাধ্যমে বিদ্যালয়ের স্বাধীনতা দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করা থেকে বিরত থাকেন। এদিন তাদেরকে প্রধান শিক্ষকের তরফ থেকে মোবাইলে যোগাযোগ করেও পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক হেলাল আহমদ অভিযোগ অস্বীকার করে বলেন, আমিসহ আমরা পাঁচ শিক্ষক ওইদিন বিদ্যালয়ের স্বাধীনতা দিবসের কর্মসূচিতে উপস্থিত ছিলাম। ওই দিন ছাত্রলীগের একটি গ্রুপের সাথে স্থানীয় আরেকটি গ্রুপের ঝামেলা চলছিল। ঝামেলা চলাকালে আমরা কিছুক্ষণের জন্য দূরে ছিলাম। আমরা স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বয়কট করিনি। এ ব্যাপারে হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাফিজ আলী বলেন, পাঁচ শিক্ষক আমার সাথেই ভোরে পুষ্পস্তবক অর্পণ করেন কিন্তু পরবর্তীতে তারা স্বাধীনতা দিবসের আলোচনা সভায় অনুপস্থিত ছিলেন। কিন্তু কেন বা কি কারণে তারা আলোচনা সভায় অনুপস্থিত ছিলেন এ ব্যাপারে তারাই ভালো বলতে পারবেন। অভিযোগের বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, শুনেছি হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয়ের পাঁচ শিক্ষকের বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে। রাষ্ট্রীয় দিবস বয়কট করার কোনো নিয়ম নেই। বিষয়টি আমরা তদন্ত করে দেখব। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু