সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

বাদাঘাটে যুবদলের ইফতার ও দোয়া মাহফিল

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৫ ১২:৫৪:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৫ ০২:৩১:৪৭ পূর্বাহ্ন
বাদাঘাটে যুবদলের ইফতার ও দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরে বাদাঘাট ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ শুক্রবার বাদাঘাট বাজারে অনুষ্ঠিত ইফতার মাহফিলে জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক। আয়োজকরা জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইউনিয়ন যুবদল সভাপতি সুমন আহমদের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সেক্রেটারি কামরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি নেতা আনিসুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য রাকাব উদ্দিন। তাহিরপুর উপজেলা যুবদলে যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান আখঞ্জী স্বাগত বক্তব্য দেন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্যসচিব আবু সায়েম। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিন মিয়া, সদস্যসচিব হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের সহ অর্থ সম্পাদক মাহবুব মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ওবায়দুর রহমান শাওন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য তানভির মল্লিক নিঝুম, স্বেচ্ছাসেবক দলের থানা আহ্বায়ক মো. শাহিন মিয়া, সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, ছাত্রদল নেতা আব্দুল্লাহ, সালমান শাহ কাসেম, উত্তর বড়দল যুবদলের সভাপতি আক্তার হোসেন, কৃষকদলের থানা আহ্বায়ক শাহজাহান কবির, সদস্য আকবর আলী, যুবদল নেতা জহুর আলম, জুয়েল মিয়া প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স