সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

সংস্কার এবং বিচার ছাড়া নির্বাচন হবে না: নাহিদ

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৫ ১০:৫৩:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৫ ১০:৫৩:০০ পূর্বাহ্ন
সংস্কার এবং বিচার ছাড়া নির্বাচন হবে না: নাহিদ
সুনামকণ্ঠ ডেস্ক :: নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যদি সংস্কার এবং বিচারবিহীন নির্বাচন দেওয়া হয় এবং কেবল কোনো একটি দলকে ক্ষমতায় বসানোর জন্যই যদি নির্বাচন চাপিয়ে দেওয়া হয় তবে তা মেনে নেওয়া হবে না। সংস্কার এবং বিচার ছাড়া নির্বাচন অবশ্যই মেনে নেওয়া হবে না। গত বুধবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম আরও বলেন, বর্তমানে আমাদের জাতীয় নাগরিক পার্টির যে দাবি বিচার ও সংস্কার এবং গণপরিষদ নির্বাচন, আমরা মনে করি সেই পথে গেলেই জাতির একটি উত্তরণ ঘটবে গণতন্ত্রের পথে। সংস্কার এবং বিচার ছাড়া যদি নির্বাচন দেওয়া হয় এবং কোনো একটি দলকে ক্ষমতায় বসানোর জন্যই যদি নির্বাচন চাপিয়ে দেওয়া হয় তাহলে তা অবশ্যই মেনে নেওয়া হবে না। তিনি বলেন, এ দেশের মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে স্বাধীনতা অর্জনের জন্য, গণতন্ত্রের জন্য, ন্যায়বিচারের জন্য। এরই ধারাবাহিকতা ২০২৪-এর গণঅভ্যুত্থান। আমরা মনে করি যে আমাদের একটি স্বাধীনতা অর্জিত হয়েছে এবং বারবার এটা বেহাত হয়েছে এবং বারবার রক্ত দিতে হয়েছে জনগণকে। আমাদের যাতে সামনের দিনগুলোতে আর রক্ত না দিতে হয় জনগণের এই প্রত্যাশা আজকের দিনে। আমরা গণতন্ত্র, মানবিক মর্যাদা, ন্যায়বিচারের জন্য লড়াই করেছি যুগ যুগ ধরে এবং ২০২৪ সালেও আমাদের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করতে হয়েছে। নাহিদ ইসলাম বলেন, আমরা মনে করি, ৭১ এবং ২৪ আলাদা কিছু নয়, বরং ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই ৭১-এর যে ¯িপরিট সেটা পুনরুজ্জীবিত হয়েছে। সেটা ৫৪ বছরে অর্জিত হতে পারেনি বিধায় একটা ফ্যাসিজম ১৫ বছর ধরে বাংলাদেশে চেপে বসেছিল। ফলে ৭১-এ যে সাম্যের কথা বলা হয়েছিল ২৪-এ কিন্তু আমরা সেই বৈষম্যহীন সমাজের কথাই বলছি। ফলে যারা এটাকে পর¯পরবিরোধী বা মুখোমুখি করে দাঁড় করাচ্ছে, তাদের উদ্দেশ্য অসৎ এবং আমরা মনে করি ২৪-এর গণঅভ্যুত্থানকে, ছাত্র-জনতার বিজয়কে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারেনি। তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি যে পুরনো সংবিধান আঁকড়ে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করি ২৪-এর গণঅভ্যুত্থান এবং আমাদের যে ৭১-এর সংগ্রাম, ৪৭-এর আজাদীর লড়াই সব কিছুর ভেতর দিয়েই আমরা যে স্বাধীন সার্বভৌম মানবিক মর্যাদাস¤পন্ন রাষ্ট্র পেতে চেয়েছিলাম তার একটি সুযোগ এবং সম্ভাবনা কেবল আমাদের গণঅভ্যুত্থানের পরে তৈরি হয়েছে। আমরা কেবল ক্ষমতার লোভে, ক্ষমতায় যাওয়ার জন্যই যাতে সেই সব সম্ভাবনাকে নষ্ট করে না দিই। আমরা দেখতে পাচ্ছি একদিকে ক্ষমতায় যাওয়ার জন্য এক ধরনের নির্বাচন চাপিয়ে দেওয়া হচ্ছে বিচার এবং সংস্কার প্রশ্নকে পাশ কাটিয়ে, অন্যদিকে ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসনের জন্য নানা ধরনের পাঁয়তারা চলছে। এই সব কিছুকেই প্রতিহত করবে জাতীয় নাগরিক পার্টি। ২৪-এর গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪