সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

বেহাল সড়কে চরম ভোগান্তি

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৪ ১০:০৫:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৪ ১০:০৫:০৬ পূর্বাহ্ন
বেহাল সড়কে চরম ভোগান্তি
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজার থেকে লাউড়েরগড় সড়কপথে প্রতিদিন হাজারো মানুষ চরম ভোগান্তি নিয়ে যাতায়াত করছেন। দীর্ঘদিন ধরে সড়কটি মেরামতে পদক্ষেপ গ্রহণ না করায় দিন দিন এর অবস্থা আরও বেহাল হচ্ছে। শুধু এই সড়কটিই নয় বিশ্বম্ভরপুর উপজেলার ৫টি ইউনিয়নের অভ্যন্তরীণ সড়কগুলোর অবস্থাও কর”ণ। এসব সড়কপথে ঝুঁকি নিয়ে চলাচল করছেন উপজেলার বাসিন্দারা। পলাশ বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলে তারা জানান, উপজেলার গুর”ত্বপূর্ণ পলাশ-ধনপুর-মাছিমপুর-সরূপগঞ্জ হয়ে লাউড়েরগড় বাজার, পলাশ বাজার-ধনপুর বাজার-আনন্দ বাজার-বিন্নাকুলী বাজার, কারেন্টের বাজার-ধনপুর বাজার, চিনাকান্দি-মতুরকান্দি বাজার, চিনাকান্দি-জয়বাংলা বাজার সড়ক, নিয়ামতপুর-ফতেপুর সড়কসহ ধনপুর, পলাশ, সলুকাবাদ ইউনিয়নের অভ্যন্তরীণ বিভিন্ন সড়কে প্রতিদিন হাজারো চলাচল করেন। এসব সড়কের পাশে রয়েছে ২৫-৩০টি ছোট ছোট বাজার। আর বাজারগুলোতে ছোট বড় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে। প্রতিদিন এই বাজারের আশপাশের গ্রামের কৃষকগণ তাদের উৎপাদিত বিভিন্ন পণ্যসামগ্রী বিক্রি করতে নিয়ে আসেন। সেই পণ্য আবার উপজেলাসহ জেলা শহরে পাঠানো হয়। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরাও এই সড়ক দিয়ে চলাচল করে। কিন্তু সড়কগুলো মেরামত না করায় ছোট ছোট গর্তে পানি জমে থাকার পর এখন বড় আকার ধারণ করছে। এ কারণে সড়ক দিয়ে যানবাহন চলাচল করার সময় দুই পাশে দোকানে ময়লা পানি ও কাদা ছিটে গিয়ে পড়ছে। এছাড়া অনেক সময় দুর্ঘটনা ঘটে থাকে। পর্যটক বহনকারী লাইটেস চালক জমির মিয়া জানান, পলাশ বাজার থেকে শুর” হয়ে লাউড়েরগড়, ধনপুর থেকে বিন্নাকুলী বাজার পর্যন্ত ভাঙ্গাচুরা সড়কে চরম দুর্ভোগের শিকার হতে হয়। অটোরিকশা চালক ইসলাম উদ্দিন জানান, সড়কের মধ্যে বড় বড় গর্তে বৃষ্টির পানি জমে ছোট ছোট পুকুরে পরিণত হয়েছে। এ পথে চলাচলে যাত্রীদের যেমন কষ্ট হয়, তেমনি আমাদের গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। মাছিমপুর বাজারের ব্যবসায়ী হোসেন মিয়া জানান, বেহাল সড়কের জন্য আমরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। এখন ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়ছে। আমরা সড়কগুলো দ্র”ত সংস্কারের দাবি জানাই। মোটর সাইকেল চালক বিল্লাল হোসেন বলেন, গুর”ত্বপূর্ণ সড়কগুলো মেরামত না করায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। আমাদের উপার্জনও কমে গেছে। বিশ্বম্ভরপুর উপজেলা প্রকৌশলী একরামুল হোসেন জানান, বৃষ্টির কারণে সড়কে পানি জমে ভাঙনের সৃষ্টি হয়। উপজেলার কয়েকটি গুর”ত্বপূর্ণ সড়ক সংস্কারে টেন্ডার হয়েছে। এছাড়াও কয়েকটি অনুমোদনের অপেক্ষায় আছে। আশা করছি খুব দ্র”ত সময়ের মধ্যেই অনুমোদন হবে। এরপরই কাজ শুর” করতে পারব।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে  না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী