সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

মহান স্বাধীনতা দিবস উদযাপিত

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৫ ১০:৩১:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৫ ১০:৩১:৫৪ পূর্বাহ্ন
মহান স্বাধীনতা দিবস উদযাপিত
স্টাফ রিপোর্টার :: ২৬ মার্চ ছিল বাংলাদেশের ৫৫তম মহান স্বাধীনতা দিবস ও গৌরবময় জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে সুনামগঞ্জবাসী একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। বিভিন্ন কার্যক্রম পালনের মাধ্যমে দিনব্যাপী দিবসটি উদ্যাপন করা হয়। ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, জেলা পুলিশ তোফায়েল আহাম্মেদসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয় জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ প্রদর্শনী ও স্বাধীনতা দিবস উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ। অনুষ্ঠানের প্রথমেই জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। প্যারেড দল পরিদর্শন এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধনপূর্বক প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুধী সমাজ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। পরবর্তীতে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে শহীদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যগণের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিবৃন্দ এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যগণকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। অনুষ্ঠান শেষে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর