সুনামগঞ্জ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ

পূর্ব শত্রুতার জের : বিষ প্রয়োগে রাজহাঁস হত্যা

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৫ ০২:০১:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৫ ০২:০১:১৩ পূর্বাহ্ন
পূর্ব শত্রুতার জের : বিষ প্রয়োগে রাজহাঁস হত্যা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর এলাকায় মুজিব পল্লীর পাশের জমিতে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা ধানে বিষ প্রয়োগ করে ১০টি রাজহাঁস, কয়েকটি কবুতর মেরে ফেলেছে। রাজহাঁস অসুস্থ রয়েছে আরও প্রায় ২০টি। বুধবার বিকেলে মুজিব পল্লীর পাশে পতিত জমিতে এই ঘটনা ঘটে। এই বিষয়ে বুধবার রাতে সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন হাঁসের মালিক ও আলী নুরের স্ত্রী রোকেয়া বেগম। অভিযোগ থেকে জানাযায়, রোকেয়া বেগমের পরিবারের সাথে লালপুর গ্রামের জব্বার মিয়ার ছেলে মোহাম্মদ জাহাঙ্গীরের (৩৭) দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এই শত্রুতার জের ধরে সুকৌশলে পতিত জমিতে বিষ মাখা ধান ছিটিয়ে রাখে। পরে রাজহাঁস ও কবুতর খেয়ে ফেলে এই ধান। সাথে সাথে কয়েকটি কবুতর মারা যায় এবং প্রায় ৩০টি রাজ হাঁস অসুস্থ হয়ে পড়ে। কয়েক ঘণ্টার মধ্যে প্রায় ১০টি রাজহাঁস মারা যায়। অভিযোগের ব্যাপারে জানতে জাহাঙ্গীর আলমের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। রাজহাঁসের মালিক রোকেয়া বেগম বলেন, লালপুর গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীরের সাথে আমাদের দীর্ঘদিন যাবত ঝগড়া লেগেই আছে। এই জেরে এখন পতিত জমিতে ধানে বিষ প্রয়োগ করে আমার রাজহাঁসগুাে মেরে ফেলেছে। আমি এই ঘটনায় সুষ্ঠু বিচার চাই। সুনামগঞ্জ সদর মডেল থানার এস. আই মিজানুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী