সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

জামালগঞ্জের পল্লীতে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৫ ০১:৪৬:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৫ ০২:৩২:২০ পূর্বাহ্ন
জামালগঞ্জের পল্লীতে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ
স্টাফ রিপোর্টার ::

জামালগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ উঠেছে
উপজেলার সদর ইউনিয়নের মান্নানঘাট বাজারের পাশে একটি ভাড়া দেওয়া স’মিলের জায়গা ফেরত পাচ্ছেনা ওই জায়গার আরএস রেকর্ডভুক্ত মালিক মো. কামাল মিয়া। তিনি সংবাদপুর গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে।

বিষয়টি তদন্ত করে সুষ্ঠু বিচার ও তার জায়গা ফেরত পাওয়ার দাবিতে মঙ্গলবার সকালে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মো. কামাল মিয়া।

অভিযোগ সূত্রে জানাযায়, ২০১৬ সালের জুলাই মাসে সংবাদপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে লাল চাঁনের মধ্যস্থতায় তারই আত্মীয় একই গ্রামের মৃত মনোয়ার হাসানের ছেলে মো. শহীদুল্লাহর কাছে স’মিল স্থাপনের জন্য ৫ বছর মেয়াদে চুক্তি করে জায়গা ভাড়া দেন ভুক্তভোগী জায়গার মালিক মো. কামাল মিয়ার ছোট ভাই জালাল মিয়া। তখন কথা ছিল ৫ বছর অতিক্রম হওয়ার পর জায়গা ছেড়ে দেওয়ার। কিন্তু ৫ বছর অতিক্রম হওয়ার পর জায়গা ছাড়ার কথা বললে শহীদুল্লাহ বিভিন্নভাবে এড়িয়ে যান। নির্ধারিত সময়ের অতিরিক্ত প্রায় ৫ বছর হলেও ভাড়াটিয়া শহীদুল্লাহর কাছ থেকে জায়গা ফেরত পাচ্ছেনা ভূমির মালিক কামাল মিয়া। তৎকালীন ভাড়া নেওয়ার সময় সাক্ষী ও মধ্যস্থতাকারী লাল চাঁনকে জায়গা ছাড়ার ব্যাপারে বললে তিনি উল্টো তার আত্মীয়স্বজন নিয়ে ভাড়াটিয়া শহীদুল্লাহকে জায়গা দখল রাখতে সহযোগিতা করেন। শহীদুল্লাহ তার নিকটাত্মীয় বলেই লাল চাঁন এধরনের কাজে সহযোগিতা করছেন বলে অভিযোগে উল্লেখ করেন মো. কামাল মিয়া।
বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে সুরাহা করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। তাছাড়া পরিবেশের লাইসেন্সবিহীন স্থাপন করা স’মিলটি সম্পূর্ণ অবৈধ বলে উল্লেখ করা হয়।
ভূমির তপশীল বর্ণনায় উল্লেখ করা হয়- মৌজা- ইসলামপুর, আরএস জেএল নং-৭৩, আরএস ফাইনাল খতিয়ান নং-২৫৪, আরএস দাগ- ২৫০১,২৫০২,২৫০৩, এরিয়া- (৩৭) সাইত্রিশ শতক আমন রকম ভূমিতে জবর দখলে আছে।

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে লাল চাঁন জানান, এই জায়গাটা আমি প্রথমে কামাল মিয়ার কাছ থেকে ভাড়া নিয়েছিলাম। কিন্তু পরে অন্য একজন এসে তার জায়গা দাবি করেছে। বিষয়টি কামালকে জানিয়ে দাবি করা অপরপক্ষের কাছ থেকে আবার চুক্তিনামা করে ভাড়া নিয়েছি।

এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর জানান, অভিযোগ যাচাই করে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি