সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

শান্তিগঞ্জে এক বাসকে আরেক বাসের ধাক্কা, আহত ১৫

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৫ ০১:১৫:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৫ ০১:১৫:১০ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে এক বাসকে আরেক বাসের ধাক্কা, আহত ১৫
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জে শ্যামলী বাসের ধাক্কায় দিরাই থেকে সিলেটগামী বিরতিহীন বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় চালকসহ ১৫ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার উজানীগাঁও মোড়ে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে শান্তিগঞ্জের উজানীগাঁও মোড়ে ঢাকা থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী শ্যামলী পরিবহনের একটি বাস দিরাই থেকে ছেড়ে আসা সিলেটগামী আরেকটি গেইটলক বাসকে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসে থাকা ১৫ জন যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে বাসে আটকে থাকা ড্রাইভারকে উদ্ধার করে। আহতরা শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে গেইটলক বাসের ড্রাইভার ও এক যাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে অন্যত্র রেফার করা হয়েছে। শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী ও শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মনোতোষ মল্লিক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি

গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি