সুনামগঞ্জ , বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদের কি বিশ্বাস করা যায় : প্রধানমন্ত্রী হাওরজুড়ে বজ্রপাত আতঙ্ক দোয়ারাবাজারে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ মানুষ হাওর থেকে ধান আনতেই নাভিশ্বাস এসআই সুপ্রাংশু দে’র মৃত্যুতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র শোক শ্রীশ্রী জগন্নাথদেবের নবনির্মিত মন্দির উদ্বোধন আজ শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নোনাজলে ডুবে যাচ্ছে স্বপ্ন, ডুবে যাচ্ছে একটি প্রজন্ম এসএসসি পরীক্ষার্থীসহ ৪ লক্ষাধিক গ্রাহকের ভোগান্তি ২০ বছরেও নির্মাণ হয়নি সেতুর সংযোগ সড়ক ‎জামালগঞ্জে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার মৃত্যু ‎জামালগঞ্জে স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষা বাঁধ মেরামত সাচনা বাজারের বন্ধ হাসপাতাল চালুতে প্রশাসনিক সুপারিশ জে-স্কয়ারের অনন্য আয়োজন ‘মেধা অন্বেষণ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত যাদুকাটা বালু মহাল ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক পাগল হাসানের গান রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের দাবি বজ্রপাত কেড়ে নিল ৫ প্রাণ মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী চলতি বছরই বিএনপির কাউন্সিল, আসছে বড় পরিবর্তন

৩৪৪ দরিদ্র পরিবারকে ঈদ উপহার দিল ইসলামিক রিলিফ বাংলাদেশ

  • আপলোড সময় : ২৫-০৩-২০২৫ ০১:৪৫:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৫ ০১:৪৫:৩৭ পূর্বাহ্ন
৩৪৪ দরিদ্র পরিবারকে ঈদ উপহার দিল ইসলামিক রিলিফ বাংলাদেশ
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা, মোল্লাপাড়া, কাঠইর ও মোহনপুর উনিয়নের মোট ৩৪৪টি দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে দেয়া প্যাকেজে অন্তর্ভুক্ত ছিল ১টি শাড়ি, ১টি লুঙ্গি, ১টি স্কুল ব্যাগ, ১২পিস রঙ পেন্সিল, ১ বক্স চকলেট, ১টি ছাতা, ২ কেজি পোলাও চাল, ২ কেজি চিনি, ১ কেজি লাচ্ছা সেমাই, ১ কেজি ভার্মিচ্যালি সেমাই, ১৬ প্যাকেট নুডলস, ২৫০ গ্রাম গুড়ো দুধ ও ১টি প্যাকেজিং ব্যাগ। সোমবার সকাল ১০টায় সংস্থাটির এ্যাসিস্টেন্ট প্রজেক্ট অফিসার মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় এবং প্রকল্প ব্যবস্থাপক অরূপ রতন দাশ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ সদরের উপজেলা নির্বাহী অফিসার অতীশ দর্শী চাকমা বলেন, ইসলামিক রিলিফ বাংলাদেশ সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে গভীর নলকূপ স্থাপন, স্যানিটারি ল্যাট্রিন স্থাপন, গৃহ নির্মাণ, চাইল্ড ¯পন্সরশীপ, আর্থিক সহায়তা বিতরণ এবং খাদ্য ও উপহার সামগ্রী বিতরণের মতো যেসমস্ত কার্যক্রম বাস্তবায়ন করছে, তা সত্যি প্রশংসনীয়। তিনি ইসলামিক রিলিফ এর এই কার্যক্রমসমূহ সুষ্ঠুভাবে বাস্তবায়ন করার জন্য স্থানীয় সরকার, উপকারভোগী পরিবার ও সাধারণ জনগণকে আহ্বান জানান। ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর প্রকল্প ব্যবস্থাপক অরূপ রতন দাশ বলেন, দরিদ্র পরিবারগুলো যাতে পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারে সেই উদ্দেশ্যেই তাদের এই উদ্যোগ। তিনি আরও জানান, উপকারভোগী নির্বাচন করার ক্ষেত্রে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী পরিবার, প্রতিবন্ধী ব্যক্তি, গর্ভবতী ও দুগ্ধদানকারী মা, বয়স্ক ব্যক্তি, নারীপ্রধান পরিবার, দিনমজুর, বিশেষ চাহিদাস¤পন্ন ব্যক্তি ও শিশুরা অগ্রাধিকার পেয়েছে। সংস্থাটির এ্যাসিস্টেন্ট প্রজেক্ট অফিসার (এপিও) মো. আমজাদ হুসেনের পরিচালনায় এবং এপিও আকবর বাদশা ও মো. মোশাররফ হোসেন, এফও মো. আবুল হুসেন, এম এন্ড ন মো. আমির হুসেন এর সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কাঠইর ও মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম ও মঈন-উল হক, মোল্লাপাড়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি দে এবং সংশ্লিষ্ট সকল ইউনয়নের ইউপি সদস্য ও ইউপি মহিলা সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স