সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

পণাতীর্থে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ প্রস্তুতি

  • আপলোড সময় : ২৫-০৩-২০২৫ ১২:৪৮:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৫ ১২:৪৮:৪২ পূর্বাহ্ন
পণাতীর্থে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ প্রস্তুতি
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর থানাধীন শ্রী শ্রী অদ্বৈত আচার্যের জন্মধামে অনুষ্ঠিতব্য পণাতীর্থ মহাবারুণী স্নান উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে জেলা পুলিশের অফিসার ও ফোর্সের উপস্থিতিতে বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) বিকেলে জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজিত এ ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন পুলিশ সুপার তোফায়েল আহামেদ। এ সময় তিনি পণাতীর্থ মহাবারুণী স্নান উপলক্ষে আগত পুণ্যার্থীদের সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য নিয়োজিত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। ব্রিফিং প্যারেডে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকির হোসাইনসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ। এর আগে তাহিরপুর থানাধীন যাদুকাটা নদীর পাড়ে অবস্থিত পণাতীর্থ ও মহাবারুণী স্নান এলাকা পরিদর্শন করেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ। সোমবার (২৪ মার্চ) সকালে তিনি স্থানটি পরিদর্শনে যান। পরিদর্শনকালে পুলিশ সুপার পণাতীর্থ ও মহাবারুণী স্নানের এলাকাটি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। তিনি সেখানে আগত পুণ্যার্থীদের সাথে কথা বলে তাদের নিরাপত্তা, সুযোগ-সুবিধা ও সমস্যার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকির হোসাইন এবং তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন। উল্লেখ্য, আগামী ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত যাদুকাটা নদীর তীরে ঐতিহ্যবাহী পণাতীর্থ মহাবারুণী স্নান অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন স্থান থেকে আগত বিপুলসংখ্যক পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পোশাক পরিহিত সদস্যদের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা বিশেষ শাখার (ডিএসবি) সদস্যরাও মোতায়েন থাকবেন। নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এতে জেলা পুলিশের মোট ৪৬২ জন সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি