সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মপাশায় অবৈধ দখলদারদের হাতে জলমহাল হস্তান্তরের অভিযোগ ধানের স্বল্পমেয়াদি জাত বিনা ধানের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ‎উমরাহ পুরষ্কার বিজয়ী হাফিজ এহসানুলকে সুনামগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু এক যুগে দেশে ডায়াবেটিসে আক্রান্ত বেড়েছে ৬৫ শতাংশ, বাড়ছে দৃষ্টিহীনতার ঝুঁকি শাল্লায় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন দেখার হাওর রক্ষায় মহাসিং নদী খনন ও স্লুইস গেট স্থাপনের দাবি কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব প্রতিবাদের মুখে বন্ধ হলো চার হাজার বৃক্ষ কর্তন, তদন্ত কমিটি গঠন সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন দখলে অস্তিত্ব সংকটে মৌলা খাল বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে দেশব্যাপী বেতার শ্রোতাদের কর্মসূচি বন বিভাগের ‘সিন্ডিকেট’ ভেঙে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত দিরাইয়ে পরোয়ানা ভুক্ত তিন আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি : প্রেস সচিব শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯ জনের ১৮ জনই সুনামগঞ্জের, ৯ বাংলাদেশির মৃত্যুর শঙ্কা জয়শ্রী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

সড়কে ঝরল দুই প্রাণ

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৫ ১২:৩৬:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৫ ১২:৩৬:৩৫ পূর্বাহ্ন
সড়কে ঝরল দুই প্রাণ
ছাতক প্রতিনিধি :: ছাতকে সড়ক দুর্ঘটনায় দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৩ মার্চ) বিকাল সাড়ে ৪ টার দিকে ছাতক সুরমা ব্রিজের গোলচত্বর সংলগ্ন ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে একটি মোটর সাইকেল, একটি ড্রাম ট্রাক ও একটি সিএনজি চালিত অটোরিকশা'র ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী উপজেলার কালারুকা ইউনিয়নের করছখালী গ্রামের হুমায়ুন রশিদ ও শাহিন মিয়া এবং নয়া লম্বাহাটি গ্রামের হুসাইন আহমেদ গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেছেন। নিহত হুমায়ুন রশিদ করছ খালী গ্রামের ফারুক মিয়ার পুত্র ও নিহত শাহিন মিয়া একই গ্রামের নোয়াব আলীর পুত্র। অপর আহত হোসাইন আহমদকে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তিনি কালারুকা ইউনিয়নের নয়া লম্বাহাটি গ্রামের সুনুর মিয়ার পুত্র। ছাতক থানার অফিসার ইনচার্জ মো. মোখলেছুর রহমান আকন্দ, দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর সংবাদ পেয়েছেন বলে তিনি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব

কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব