সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

বিলুপ্ত হলো ইউসিবি ব্যাংকের পর্ষদও

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৪ ০৯:৩১:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৪ ০৯:৩১:১৫ পূর্বাহ্ন
বিলুপ্ত হলো ইউসিবি ব্যাংকের পর্ষদও
সুনামকণ্ঠ ডেস্ক :: ভেঙে দেওয়া হলো বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) পিএলসির পর্ষদও। ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন শরীফ জহীর। তিনি ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের পর্ষদ রয়েছেন। মঙ্গলবার (২৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সম্পর্কিত একটি নির্দেশনা জারি করে ইউসিবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে পাঠানো হয়েছে। চিঠিতে ব্যাংকটির পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ইউসিবি ব্যাংকের অন্য চার পরিচালকরা হলেন, ব্যাংকটির শেয়ারহোল্ডার মো. তানভীর খান, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. সাজ্জাদ হোসেন, অগ্রণী ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. ইউসুফ আলী ও চাটার্ড অ্যাকাউন্টেন্ট ওবায়দুর রহমান। ইউসিবি ব্যাংকের নতুন পর্ষদ গঠন স¤পর্কিত বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষার্থে এবং ব্যাংকিং সুশাসন নিশ্চিত কল্পে ও জনস্বার্থে ব্যাংক কো¤পানি আইনে প্রদত্ত ক্ষমতা বলে ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ নতুনভাবে গঠন করা হলো। এর আগে চার ইসলামী ব্যাংকসহ এস আলমের নিয়ন্ত্রণে থাকা পাঁচ ব্যাংক পর্ষদ বিলুপ্ত করে নতুন করে গঠন করে। ব্যাংকগুলো হল- ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকারের দায়িত্ব নেওয়ার ব্যাংক খাত সংস্কারের অংশ হিসাবে ছয় ব্যাংকের পর্ষদের বিলুপ্ত করে নতুন করে গঠন করা হলো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স