সুনামগঞ্জ , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিকল্পিত নগরায়নে প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী সরকারকে ঘুমাতে দেব না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব : জামায়াত আমির ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ইজারাবিহীন মরাচেলা নদীতে হাজারো ড্রেজারের তান্ডব, প্রতিদিন লুট হচ্ছে কোটি টাকার বালু সাঁতারে আঞ্চলিক পর্যায়েও জয়ী দিরাইয়ের আমেনা একজন আদর্শ চামচার বৈশিষ্ট্য:প্রফেসর মোঃ শাহাদত হোসেন ছাতকে চারলেন সড়কের মাটি খুঁড়তে গিয়ে গ্যাসের মেইন লাইনে আগুন বর্মাউত্তর গ্রামের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জয়নগরে সর্বস্তরের এলাকাবাসীর জরুরি সভা ১৪ ঘণ্টা রুমে আটকা ৫ ছাত্রী, দরজা ভেঙে উদ্ধার লেখালেখি কর্মশালায় জেলা প্রশাসক : লিখতে হলে পড়তে হবেই সুনামগঞ্জে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিক্ষোভ শিক্ষাবিদ দীপক রঞ্জন দাশ প্রচারবিমুখ আলোকিত মানুষ সাত বছর ধরে রায় কার্যকরের অপেক্ষায় মা ধর্মপাশায় সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নজরদারি ফাঁকি দিয়ে কৌশলে বালু লুট জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ ডেঙ্গুতে ৯ মাসে মৃত্যু দাঁড়াল ২৫০ জনে

শান্তিগঞ্জে হরিনাম সংকীর্তন সম্পন্ন

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৫ ১২:২৮:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৫ ১২:২৮:৪৪ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে হরিনাম সংকীর্তন সম্পন্ন
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা গ্রামে তিনদিনব্যাপী হরিনাম সংকীর্তন সম্পন্ন হয়েছে। গত ২১ মার্চ (শুক্রবার) থেকে শুরু হয়ে গতকাল রবিবার বিকেলে দধিভাঙ্গনের মাধ্যমে টাইলা গ্রামের যুবসমাজের উদ্যোগে হরিতলা প্রাঙ্গণে এই হরিনাম সংকীর্তন অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে জেলার শ্রী শ্রী কালাচাদঁ সেবক সংঘ, সিলেটের গোলাপগঞ্জের কাদিরপুর সংঘ, দিরাই লৌলারচর গৌর সম্প্রদায়, সিলেট গোয়াইনঘাট জয় রাধে যুব সংঘ ও টাইলা কৃষ্ণচরণ সম্প্রদায় সংকীর্তন পরিবেশন করে। এতে জেলার বিভিন্ন উপজেলার হাজারো সনাতন ধর্মের অনুসারী ভক্তবৃন্দের পদচারণায় মুখরিত হয় হরিতালা প্রাঙ্গণ। পরিচালনা কমিটির পক্ষে তিনদিনব্যাপী অনুষ্ঠানকে সফল করতে কাজ করেছেন টাইলা গ্রামের সন্তান সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, বসন্ত কুমার দাস, গোপেশ চন্দ্র দাস, বিশিষ্ট ব্যবসায়ী সুজিত রঞ্জন দাস, রণধীর দাস, অনিল চন্দ্র দাস, যতিন্দ্র মোহন দাস, বেণু দাস, বড়দা দাস, সমীরণ চন্দ্র দাস, ডা. দেবাশীষ চন্দ্র দাস, কৃষ্ণ দাস, সুধন দাস, বলু দাস, সুধারঞ্জন দাস, শুভেন্দু শেখর দাস। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেটের শ্যামা রানী দাস, দিরাইয়ের ভবেশ তালুকদার, শিক্ষক নীলকণ্ঠ দাস, সজীব তালুকদার প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ