সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

দিরাই বিএনপিতে বিভক্তি

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৫ ১২:২৫:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৫ ১২:২৫:১১ পূর্বাহ্ন
দিরাই বিএনপিতে বিভক্তি
সামছুল ইসলাম সরদার :: বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে ও দিরাই বিএনপি তিন ভাগে বিভক্ত। দলীয় সূত্রে জানাযায়, সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাবেক উপদেষ্টা, জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -২ (দিরাই -শাল্লা) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে মনোনয়নপ্রাপ্ত এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দিরাই-শাল্লার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন। দোয়া মাহফিলে পাভেল বলয়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকলেও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী এবং সাবেক সংসদ সদস্য বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী বলয়ের নেতৃবৃন্দকে দেখা যায়নি। অপরদিকে নাছির চৌধুরীর বলয় মঙ্গলবার পৌরশহরের একটি অভিজাত কনভেনশন হলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করলে ওই দোয়া মাহফিলে পাভেল চৌধুরীও মিফতাহ উদ্দিন চৌধুরী সমর্থক কোনো নেতৃবৃন্দকে দেখা যায়নি। সর্বশেষ গতকাল রোববার মিফতাহ উদ্দিন চৌধুরী বলয় শহরের একটি কমিউনিটি সেন্টারে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করলে ওই মাহফিলে নাছির উদ্দীন চৌধুরী অথবা পাভেল চৌধুরী বলয়ের নেতৃবৃন্দ অনুপস্থিত ছিলেন। দলটির একাধিক ত্যাগী নেতৃবৃন্দ হতাশার সুরে বলেন, জাতীয় সংসদ নির্বাচনের এখনো তারিখ নির্ধারণ না হলেও নির্বাচন সামনে নিয়ে যেভাবে দলটিতে গ্রুপিং লবিং শুরু হয়েছে তা দলের জন্য ক্ষতির কারণ হয়ে দাড়াবে। দলের চেয়ারপার্সনের বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিলেও আমাদের নেতৃবৃন্দ এক হতে পারেন না, এটা বড়ই দুঃখজনক। দিন যত যাচ্ছে দলটির মধ্যে পদ-পদবী নিয়ে বিরোধ বাড়ছে, দলের ভবিষ্যত নিয়ে আমরা শঙ্কিত।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪