সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের জনবল রাজস্বকরণের দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৫ ১২:১৪:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৫ ১২:১৪:৪২ পূর্বাহ্ন
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের জনবল রাজস্বকরণের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৭ম পর্যায়ে) প্রকল্পের জনবল রাজস্বকরণ ও আউটসোর্সিং বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার (২৩ মার্চ) সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় ও মাস্টার ট্রেইনার আরশারাফ উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধন অংশগ্রহণ করেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক কেয়ারটেকার ঐক্য পরিষদ, সুনামগঞ্জ জেলা। এসময় শিক্ষক ও কর্মকর্তারা পাঁচ দফা দাবি উত্থাপন করেন। প্রথম দফা আউটসোর্সিং বাতিল করতে হবে, দ্বিতীয় দফা সকল জনবলকে রাজস্বভুক্ত করতে হবে। তৃতীয় দফা কর্মী ও কেয়ারটেকারদের স্কেলভুক্ত করতে হবে। চতুর্থ দফা শিক্ষকের সম্মানে বৃদ্ধি করতে হবে এবং পঞ্চম দফা ঈদের পূর্বে প্রকল্প অনুমোদন করে সকল শিক্ষক কেয়ারটেকার ও জনবলের বকেয়াসহ বেতন ভাতাদি পরিশোধ করতে হবে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকে কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এ সময় আরো উপস্থিত ছিলেন মাওলানা আবু সুফিয়ান, মাওলানা নুরুজ আলী, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা শিশির আহমদসহ ৩ শতাধিক শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প