সুনামগঞ্জ , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম
হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ

এডহক কমিটির সভাপতির পদ থেকে সবুজ মিয়াকে বাতিলের আবেদন

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৫ ০৮:৪৫:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৫ ০৮:৪৫:৫৩ পূর্বাহ্ন
এডহক কমিটির সভাপতির পদ থেকে সবুজ মিয়াকে বাতিলের আবেদন
স্টাফ রিপোর্টার :: দোয়ারাবাজার উপজেলার হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে পান্ডারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সবুজ মিয়াকে মনোনীত করা হয়েছে। বিগত ১৮ ফেব্রুয়ারি তাকে মনোনীত করা হয়। বুধবার হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতির মনোনয়ন বাতিল করতে জেলা প্রশাসক বরাবরে আবেদন দিয়েছেন দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পক্ষে শিক্ষার্থী অভিভাবক মো. সিরাজ উদ্দিন। তিনি অভিযোগে উল্লেখ করেছেন, গত ১৮ ফেব্রুয়ারি হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে পান্ডারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সবুজ মিয়াকে মনোনীত করা হয়েছে। কিন্তু বিধি মোতাবেক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উচ্চ পর্যায়ের স্কুল ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত করা বিধি সম্মত নয়। প্রজ্ঞাপনের স্মারক নং প্রশিও/ওএম/৩৯বিদ্যা-ঢাকা/২০১১/৩৫/৬০০, তারিখ: ৩০/০১/২০১৪। এই প্রজ্ঞাপন অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক/ প্রধান শিক্ষক কোনো স্কুল এন্ড কলেজের সভাপতি হইতে পারেন না। এছাড়া তিনি তার কর্তৃপক্ষের কাছ থেকে সভাপতি হওয়ার জন্য অনুমতিপত্র নেন নি এবং বোর্ড কর্তৃপক্ষের কাছে অঙ্গীকারনামা জমা দেওয়ার বিধান থাকলেও তা জমা দেয়া হয়নি। তিনি আরও উল্লেখ করেন, সহকারী শিক্ষক সবুজ মিয়া সভাপতি মনোনীত হওয়ার পর গত ০১/০৩/২০২৫ তারিখে এডহক কমিটির ১ম সভায় ০৭ জন খন্ডকালীন শিক্ষককে অযোগ্য বলে অব্যাহতি দেন এবং পরের দিন ০২/০৩/২০২৫ তারিখে ‘দৈনিক সিলেটের ডাক’ এবং অনলাইন ‘দৈনিক শিক্ষা ডটকম’ পত্রিকায় যোগ্য শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেন। যার সময়সীমা ছিল ১০/০৩/২০২৫ পর্যন্ত। ইতোমধ্যে চাহিদা অনুযায়ী আবেদন কর্তৃপক্ষের কাছে জমা হয়েছে। কিন্তু তিনি আইনানুগ নিয়োগ কার্যক্রম না চালিয়ে অব্যাহতি প্রাপ্ত খ-কালীন শিক্ষকদেরকে বহাল রাখার জন্য পাঁয়তারা চালিয়ে যাচ্ছেন। এমতাবস্থায় সবুজ মিয়াকে হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতির পদ বাতিল করতে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এই আবেদনের অনুলিপি সিলেট অঞ্চলের মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক এবং সিলেট অঞ্চলের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক বরাবরে প্রদান করা হয়েছে। অভিযোগের বিষয়ে সবুজ মিয়া বলেন, বিদ্যালয়ের একটি সিন্ডিকেট আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা। তবুও আমি গণ্যমান্যদের নিয়ে বসে সমাধান করবো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ