সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন

বেতগঞ্জে মালিকানাধীন স্থাপনা ভেঙে রাস্তা নির্মাণ

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৫ ০৮:৪৪:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৫ ০৮:৪৪:০৮ পূর্বাহ্ন
বেতগঞ্জে মালিকানাধীন স্থাপনা ভেঙে রাস্তা নির্মাণ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বেতগঞ্জ বাজার সংলগ্ন মালিকানাধীন স্থাপনা ভেঙে আলহাজ্ব জমশেদ-আছিয়া মহাবিদ্যালয়ের রাস্তা নির্মাণ করা হয়েছে। গত শুক্রবার বিকালে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর রেকর্ডীয় মালিকের নির্মাণাধীন স্থাপনার লিন্টারের সাটারিং ভেঙে ফেলে শামীম আহমদ নামের এক যুবক। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপস্থিত সদর মডেল থানার এস.আই মিজানুর রহমান ওই যুবককে আটক করেন। প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, এই রাস্তার জন্য মহাবিদ্যালয় কর্তৃপক্ষ ওই রেকর্ডীয় ভূমি থেকে কৌশলে সাড়ে ৬ ফুট ভূমি নিয়ে মাটির রাস্তা নির্মাণ করেছেন। পরবর্তীতে রাস্তা প্রশস্ত করার জন্য মহাবিদ্যালয় কর্তৃপক্ষ স্থাপনা ভেঙে আরও ৪ ফুট জায়গা দেয়ার জন্য রেকর্ডীয় মালিকের কাছে দাবি জানান। রেকর্ডীয় মালিক স্থাপনা ভেঙে না দেয়ায় মহাবিদ্যালয় পক্ষের লোক শামীম আহমদ লিন্টারের সাটারিং ভাঙচুর করে। ভূমির রেকর্ডীয় মালিক ইসমাইল আলী ও মবশির আলীর ওয়ারিশানগণ জানান, জেএল নং-৯৩, পশ্চিম সিন্নাতপুর মৌজার আরএস খতিয়ান নং-৭৩২৭, দাগ নং-৪৬৯৭, পরিমাণ-১২ শতক ভূমি রয়েছে। মহাবিদ্যালয়ের রাস্তার পাশে এই ভূমি থাকায় আরও ৪ ফুট মহাবিদ্যালয়ের কর্তৃপক্ষ জোরে নিতে চায়। তখন আমাদের ভূমির সীমানা প্রাচীরে লিন্টার টেনে নিতে সাটারিং করা হয়। এতে স্থানীয় কয়েকজন স্থাপনা ভেঙে ফেলেন। এখন রাস্তা ও স্থাপনার কাজ বন্ধ রয়েছে। কলেজ সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি জানান, তাদের ভূমির সীমানায় আমরা ১০ ফুট রাস্তা চেয়েছি। রেকর্ডীয় মালিকেরা ছাড়তে চায় না। তারা ৬ ফুট রাস্তা রেখে পিলার স্থাপন করে ফেলেন। কলেজের অন্য সব রাস্তার জায়গা দিয়েছেন পাশের জমির মালিকগণ। ঘটনাস্থলে উপস্থিত হোসাম উদ্দিন ও জয়নাল আবেদীন বলেন, পশ্চিম দিকে অন্যের জমি থেকে আমাদেরকে ৪ ফুট জায়গা লিখিতভাবে দিলে আমরা পূর্বদিকে ৪ ফুট জায়গা ছেড়ে দেবো। ৪ ফুট জায়গা দিতে পাশের ভূমির মালিকও রাজি ছিলেন। কিন্তু চেয়ারম্যান সাহেব একেক সময় একেক সিদ্ধান্ত নেওয়ার কারণে বিষয়টি স্থায়ীভাবে সমাধান হচ্ছে না। ওই রাস্তা নির্মাণ নিয়ে যে কোন সময় অঘটনের আশঙ্কা রয়েছে। মোল্লাপাড়া ইউপি চেয়ারম্যান মো. নুরুল হক বলেন, মহাবিদ্যালয় রাস্তার জন্য ৪ ফুট ভূমি দেওয়ার সিদ্ধান্ত হয়। পরে হঠাৎ ঝামেলার সৃষ্টি হয়। এখন সমাধানের চেষ্টায় আছি। সদর মডেল থানার এস.আই মিজানুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শৃঙ্খলা ভঙ্গের জন্য শামিম আহমদ নামের একজনকে আটক করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আব্দুল হান্নান, আর্শাদ আলী, আলী হায়দার, হেলেন মিয়া, লিটন মিয়া, শামীম মিয়া, আঙ্গুর আলম, হোসাম উদ্দিন, জয়নাল আবেদীনসহ পুলিশ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা