সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

সুনামগঞ্জ সাহিত্য সংসদের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৫ ০৮:৪১:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৫ ০৮:৪১:৩৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জ সাহিত্য সংসদের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের উদ্যোগে রচনা, চিত্রাঙ্কন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) শহরের মল্লিকপুরস্থ পাঠাগারের হলরুমে আয়োজিত এ প্রতিযোগিতায় শহরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঠাগারের প্রধান উপদেষ্টা আলহাজ্ব শেখ এমএ ওয়ারিশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির প্রিন্সিপাল এডভোকেট আবু হানিফ নোমান, হাজী লালমামুদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সামছুল হক, মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাজেদা আক্তার শিরিন, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক সুহেল মিয়া এবং সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির সহকারী শিক্ষক নির্মল শুক্ল বৈদ্য। এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের সভাপতি শেখ একেএম জাকারিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, দপ্তর সম্পাদক নুরুল ফাত্তাহ নাফিউ, কুহিনুর বেগম, নুরুজ্জামান, আলী আহমদ ও শেখ আরিফ বখতিয়ার প্রমুখ। প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন এডভোকেট আবু হানিফ নোমান, মো. সামছুল হক, মাজেদা আক্তার শিরিন, সুহেল মিয়া ও নির্মল শুক্ল বৈদ্য। প্রতিযোগিতা শেষে আয়োজকরা জানান, শিশুদের মধ্যে দেশপ্রেম ও সৃজনশীলতার বিকাশ ঘটানোর পাশাপাশি বুদ্ধিবৃত্তিক ও সৃজনশীল দক্ষতা উন্নয়নে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের চিন্তাশক্তি ও সৃজনশীলতাকে বিকশিত করার সুযোগ পাবে, যা ভবিষ্যতে দেশের উন্নয়নে অবদান রাখতে সহায়ক হবে। আয়োজকরা আরও জানান, একটি উন্নত ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে। বিজয়ীদের নাম ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরবর্তী সময়ে ঘোষণা করা হবে। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪