সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন

গাজার পর লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৫ ০৮:৩৮:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৫ ০৮:৩৮:৩২ পূর্বাহ্ন
গাজার পর লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল
সুনামকণ্ঠ ডেস্ক :: দক্ষিণ লেবাননে কামান ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (২২ মার্চ) নতুন করে এ হামলা চালায় তারা। ইসরায়েল দাবি করেছে, তারা সীমান্ত পেরিয়ে ছোড়া রকেট প্রতিহত করেছে। এই সংঘর্ষও সেখানকার নাজুক যুদ্ধবিরতি হুমকি সৃষ্টি করেছে। ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে চলা বছরব্যাপী যুদ্ধ শেষ হয়েছিল ও যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ফিলিস্তিনিদের সমর্থনে সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাবাহিনীর সংঘর্ষ একসময় ব্যাপক ইসরায়েলি অভিযানে রূপ নেয়। এতে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার, বহু যোদ্ধা এবং তাদের অস্ত্রভা-ারের বড় অংশ ধ্বংস হয়। এই যুদ্ধবিরতি ইসরায়েলের তীব্র বোমাবর্ষণ ও লেবাননে স্থল অভিযানের পাশাপাশি হিজবুল্লাহর প্রতিদিনের রকেট হামলা বন্ধ করেছিল। তবে উভয় পক্ষই একে অপরকে চুক্তির শর্ত পুরোপুরি পালন না করার অভিযোগ করেছে। শনিবারের এই হামলা এমন এক সময়ে ঘটল যখন ইসরায়েল কার্যত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে গাজায় চলমান যুদ্ধবিরতিও লঙ্ঘন করেছে। হিজবুল্লাহর মিত্র হামাস ও হিজবুল্লাহ উভয়ই ইসরায়েলের চিরশত্রু ইরানের সমর্থনপুষ্ট। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা লেবাননের সীমান্ত থেকে প্রায় ৬ কিলোমিটার উত্তরের একটি অঞ্চল থেকে ছোড়া তিনটি রকেট প্রতিহত করেছে। এটি ছিল নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর থেকে দ্বিতীয়বারের মতো সীমান্ত অতিক্রম করে হামলার ঘটনা। ইসরায়েলের সেনা রেডিও জানায়, ইসরায়েলি বাহিনী কামান দিয়ে পাল্টা হামলা চালিয়েছে। তবে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, ইসরায়েলি কামান হামলায় দক্ষিণ লেবাননের দুটি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সীমান্তের কাছাকাছি তিনটি শহরে বিমান হামলা চালানো হয়েছে। তবে উভয় পক্ষের কেউ হতাহতের খবর নিশ্চিত করেনি। ইসরায়েলের সামরিক বাহিনী ইঙ্গিত দিয়েছে যে, তারা আরও কঠোর প্রতিক্রিয়া জানাতে পারে। হিজবুল্লাহ এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধের প্রতিক্রিয়া জানায়নি। নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর কোনও অস্ত্র থাকার কথা নয়। ইসরায়েলি সেনাদের ওই অঞ্চল থেকে প্রত্যাহার করার কথা এবং লেবাননের সেনাবাহিনীর ওই এলাকায় মোতায়েন থাকার কথা। চুক্তিতে উল্লেখ করা হয়েছে, দক্ষিণ লেবাননে সব সামরিক অবকাঠামো ভেঙে ফেলার এবং অনুমোদনবিহীন সব অস্ত্র বাজেয়াপ্ত করার দায়িত্ব লেবানন সরকারের। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ লেবাননের সরকারকে তার ভূখ- থেকে ছোড়া রকেটের জন্য দায়ী করেছেন। ইসরায়েল দাবি করেছে, হিজবুল্লাহ এখনও দক্ষিণ লেবাননে সামরিক অবকাঠামো ধরে রেখেছে, অন্যদিকে লেবানন ও হিজবুল্লাহ বলছে, ইসরায়েল এখনো লেবাননের ভূমি দখল করে রেখেছে এবং কিছু বিমান হামলা চালিয়ে যাচ্ছে ও সীমান্তের কাছে পাঁচটি পাহাড়ি অবস্থানে সেনা মোতায়েন রেখেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা