সুনামগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ধর্মপাশায় যুবলীগ নেতা গ্রেপ্তার গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার

দোয়ারাবাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের বৈঠক

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৪ ০৯:২০:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৪ ০৯:২০:৪১ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের বৈঠক
দোয়ারাবাজার প্রতিনিধি :: ‘চলমান পরিস্থিতিকে পুঁজি করে একশ্রেণির স্বার্থান্বেষীদের ইন্ধনে দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদরা। সুবিধাবাদীদের উষ্কানিতে ইতিমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে চাঁদাবাজিসহ অহেতুক শিক্ষকদের হেনস্থা এবং ক্যাম্পাসে অশান্তি তৈরি করা হচ্ছে। এভাবে চলতে থাকলে শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে এবং প্রয়োজনে আন্দোলনের ডাক দিবেন শিক্ষকরা-এমন কথা জানিয়েছেন দোয়ারাবাজার উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা। এ নিয়ে গতকাল বুধবার দুপুরে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার তনু’র সাথে দোয়ারাবাজার উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এসব কথা বলেছেন শিক্ষকরা। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামুল হক, রোছমত আলী রামসুন্দর স্কুল ও কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কলাউড়া দারুল কাসেমিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা কালিমুল্লাহ, সমুজ আলী স্কুল ও কলেজের অধ্যক্ষ অসীম মোদক, হাজী কনুমিয়া উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রফিজ আলী, হেলাল-খসরু উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমদ, আমবাড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় কুমার, সোনালীচেলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, দারুল হেরা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা রফিকুল ইসলাম, টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোবায়ের আহমদ মজুমদার, হাজী নুরুল্লাহ দশগাঁও উচ্চবিদ্যালয়

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য