সুনামগঞ্জ , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সরকারি কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপিত সুনামগঞ্জে সিজারের সময় নবজাতকের গলা কাটার অভিযোগ, আটক ১ ‎দ্রোহের কবি নজরুল: গুলশান আরা রুবী ‎জামালগঞ্জে ৩৯৮ পিস ভারতীয় শাড়ি ও স্পিডবোট জব্দ, দুজনকে আসামি করে মামলা টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কড়া ব্যবস্থা: অবৈধ জাল ও সরঞ্জাম ধ্বংসের নির্দেশ ‎সুনামগঞ্জ সদর উপজেলা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি হেলাল, সম্পাদক হাসান ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছ ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে সরকার, লাগবে না কোনো খরচ: প্রবাসীকল্যাণমন্ত্রী সুনামগঞ্জ সরকারি কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার বিতর্ক প্রতিযোগিতায় ব্রজেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন গ্রাম্য চিকিৎসক, স্যাকমো ও ফার্মেসি মালিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আজ সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, নারী নিহত, আহত ২০

জেলা জাতীয় পার্টির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

  • আপলোড সময় : ২২-০৩-২০২৫ ০১:৫২:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৩-২০২৫ ০১:৫২:২৩ পূর্বাহ্ন
জেলা জাতীয় পার্টির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার :: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয়পার্টির প্রয়াত চেয়ারম্যান আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদের ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আয়োজনে শহরের উকিলপাড়াস্থ প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা জাতীয়পার্টির যুগ্ম আহবায়ক ডা. চাঁন মিয়ার সভাপতিত্বে ও জেলা জাতীয়পার্টির যুগ্ম আহবায়ক গোলাম হোসেন অভির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি ও জেলা জাতীয় পার্টির অন্যতম সদস্য সাইফুর রহমান সমছু। সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয়পার্টির যুগ্ম আহবায়ক নজির হোসেন মাস্টার, যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লাল, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট শাহ আলম তুলিপ, যুগ্ম আহবায়ক হারুন মিয়া, জেলা জাতীয়পার্টির সদস্য আব্দুল মতিন, সামছুদ্দিন আহমদ, সদস্য জহুর মিয়া, হুমায়ূন রশিদ, সিরাজুল ইসলাম মাস্টার, আলমগীর, শফিকুল আলম উজ্জ্বল, নুরুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, নুর হোসেন, মোহাম্মদ আব্দুল্লাহ, কাবের হোসেন, ইউপি সদস্য আব্দুল মমিন, আবু সালিক তালুকদার মিলন, জুবেদ আলী, মনির উদ্দিন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে জেলা জাতীয়পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেলকে লাঙ্গল প্রতীকে মনোনয়ন প্রদানের জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নিকট জোর দাবি জানান। প্রধান বক্তার বক্তব্যে অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল বলেন, দলের চেয়ারম্যান আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছেন আমার জীবন দিয়ে হলেও সে দায়িত্ব পালন করবো। এই জেলায় দলকে সুসংগঠিত করে ঐক্যবদ্ধভাবে সকল দলীয় নেতাকর্মীদের নিয়ে একেবারে গ্রামপর্যায়ে গিয়ে জাতীয়পার্টির অবস্থান সুদৃঢ় করবো। তিনি আরো বলেন, যারা বর্তমান দেশের পরিস্থিতিতে ভয় পেয়ে জাতীয়পার্টির কোন প্রোগ্রামে অংশগ্রহণ থেকে বিরত রয়েছেন তাদের দলের বড় বড় পদে থাকার কোন অধিকার নেই। পরে দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সুনামগঞ্জে সিজারের সময় নবজাতকের গলা কাটার অভিযোগ, আটক ১

সুনামগঞ্জে সিজারের সময় নবজাতকের গলা কাটার অভিযোগ, আটক ১