সুনামগঞ্জ , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের আলোকিত মানুষ হওয়ার আহ্বান: জেলা প্রশাসক একদিনে ভর্তি রোগীর পরিমাণ ৯১২, সুনামগঞ্জ সদর হাসপাতালে হঠাৎ তিনগুণ রোগীর চাপ অবৈধভাবে বালু উত্তোলন, ভাঙনের ঝুঁকিতে বিদ্যালয়, মাদ্রাসা ও কবরস্থান বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইমার্জেন্সি মেডিকেল অফিসারও নেই জনবল সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবা প্রফেসর পরিমল কান্তি দে : মানুষ গড়ার কারিগর, মানুষেরই আপনজন সুরমা নদীর তীর যেন ‘আমন চারার হাট’ : স্বাবলম্বী শত শত কৃষক কাজ হস্তান্তরের আগেই ব্রিজের এপ্রোচে ধস ও ফাটল, অনেক জায়গায় লাগানো হয়নি ব্লক একই ব্যক্তি পেয়েছেন চার লটের ইজারা, টেন্ডার ও গাছের মূল্য নিয়ে জনমনে প্রশ্ন ধ্বংসের দ্বারপ্রান্তে ১৭৬ বছরের পুরোনো ‘ইংলিশ টিলা’ ৬৪ জেলার তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ, সুনামগঞ্জের দায়িত্ব পেলেন হুইপ জি কে গউস নেপালে ভয়াবহ বন্যা, মৃত্যু ছাড়াল ৩৬০, এখনও নিখোঁজ ১৪০০ মানুষ অনিয়ম, অবহেলা, শিক্ষক সংকটে রুদ্ধ শিক্ষা টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত : অবৈধ জাল ও সরঞ্জাম ধ্বংসের নির্দেশ নতুন আঙ্গিকে মাষ্টার ওয়ান টেইলার্স এন্ড ফেব্রিকসের উদ্বোধন সুনামগঞ্জে সিজারের সময় নবজাতকের গলা কাটার অভিযোগ, আটক ১ ‎দ্রোহের কবি নজরুল: গুলশান আরা রুবী ‎জামালগঞ্জে ৩৯৮ পিস ভারতীয় শাড়ি ও স্পিডবোট জব্দ, দুজনকে আসামি করে মামলা টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কড়া ব্যবস্থা: অবৈধ জাল ও সরঞ্জাম ধ্বংসের নির্দেশ ‎সুনামগঞ্জ সদর উপজেলা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি হেলাল, সম্পাদক হাসান ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফিলিস্তিনে ইসরাইলি হামলা ও ভারতে মুসলমানদের ওপর আগ্রাসনের প্রতিবাদ তাওহিদী জনতার বিক্ষোভ

  • আপলোড সময় : ২২-০৩-২০২৫ ০১:১৬:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৩-২০২৫ ০১:১৬:৩০ পূর্বাহ্ন
ফিলিস্তিনে ইসরাইলি হামলা ও ভারতে মুসলমানদের ওপর আগ্রাসনের প্রতিবাদ তাওহিদী জনতার বিক্ষোভ
স্টাফ রিপোর্টার :: ফিলিস্তিনে বর্বর ইসরাইলি হামলা ও ভারতে মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) দুপুরে শহরের আলফাত স্কয়ার ট্রাফিক পয়েন্টে ‘সর্বস্তরের তাওহিদী জনতা’র ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মুফতি আব্দুল হক আহমদি। প্রতিবাদ সভায় হাফিজ মাওলানা ত্বাহা হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা শায়খ আব্দুল বশির। এসময় বক্তব্য রাখেন তেঘরিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি বদরুল আলম, ইমাম মুয়াজ্জিন পরিষদের সাধারণ স¤পাদক মাওলানা আব্দুর রকিব বিশ্বম্ভরপুরী, দরগাহপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা মিজানুর রহমান, ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা শহিদুল ইসলাম পলাশী, দারুল হিকমার পরিচালক মাওলানা নুরুজ্জামান আলমগীর, তেঘরিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আলী নুর আহমদ হাদি, বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ স¤পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, সহ সাধারণ স¤পাদক সাইফুর রহমান সাজাওর, জমিয়তে উলামায়ে ইসলাম সুনামগঞ্জ সদর উপজেলার সাধারণ স¤পাদক মাওলানা রমজান হোসাইন, আল হেরা জামেয়ার শিক্ষক মিজানুর রহমান, মাওলানা আব্দুল্লাহ গাজিনগরী, সাব্বির আহমেদ, হুমায়ূন কবির, হাবিবুর রহমান প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা পবিত্র রমজান মাসে গাজায় ঘুমন্ত মানুষের ওপর নির্বিচারে বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে ইসরায়েলের আগ্রাসন ও বোমা হামলা বন্ধের দাবি জানান। পাশাপাশি, তারা সকল মুসলমানকে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান এবং গাজার যুদ্ধে অংশ নেওয়ার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। বক্তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করেন এবং ট্রাফিক পয়েন্ট থেকে পুরাতন বাসস্ট্যান্ড এলাকা পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। এরপর মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
একদিনে ভর্তি রোগীর পরিমাণ ৯১২, সুনামগঞ্জ সদর হাসপাতালে হঠাৎ তিনগুণ রোগীর চাপ

একদিনে ভর্তি রোগীর পরিমাণ ৯১২, সুনামগঞ্জ সদর হাসপাতালে হঠাৎ তিনগুণ রোগীর চাপ