সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে জামালগঞ্জে বিক্ষোভ মিছিল

  • আপলোড সময় : ২২-০৩-২০২৫ ০১:১০:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৩-২০২৫ ০১:১০:৪৪ পূর্বাহ্ন
ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে জামালগঞ্জে বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার :: ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে জামালগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের মুক্তিকামী জনগণের আন্দোলনের পক্ষে একাত্মতা প্রকাশ করে উপজেলার উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার জুম্মার নামাজ শেষে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে উপজেলার প্রধান প্রধান সড়কে মিছিলটি করা হয়। এদিকে উপজেলার বিভিন্ন মসজিদ-মাদ্রাসা ও পাড়া-মহল্লা থেকে আলেম-উলামা, মুসল্লি ও বিভিন্ন শ্রেণিপেশার ধর্মপ্রাণ শত-শত মানুষ খ- খ- মিছিল করেন। বিক্ষোভ মিছিল শেষে মাওলানা আলতাফুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা মাছরুফের সঞ্চালনায় সমাবেশ পরবর্তী বক্তব্য রাখেন মাওলানা কাউসার আহমদ, মাওলানা আলী আকবর, মাওলানা মফিজুর রহমান আলাল, আলী আক্কাস মুরাদ, আব্দুল্লাহ আল মামুন, মাওলানা মতিউর রহমান, আতিকুর রহমান, ক্বারী আব্দুল কুদ্দুস, হাফিজ আরিফুল ইসলাম রনি, মাওলানা তৌহিদুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদী শক্তিগুলো ফিলিস্তিনকে উন্মুক্ত কারাগারে পরিণত করেছে। সেখানে নারী, শিশু ও বৃদ্ধদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। বোমা হামলায় রক্ত ঝরছে নিরীহ মানুষের। এই পরিস্থিতি চলতে থাকলে বিশ্ব আর বসবাসের উপযোগী থাকবে না। আমরা ইসরায়েলের বর্বরতা ও তাদের সহযোগী সা¤্রাজ্যবাদী শক্তির প্রতি তীব্র নিন্দা জানাই। সেই সাথে ইসরায়েলের পণ্য বয়কটের দাবি জানিয়েছে। এসময় বক্তারা বলেন, ফিলিস্তিনে ছোট ছোট শিশু ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। এই নির্মমতা আমাদের বিবেককে নাড়া দেয়, কিন্তু বিশ্ব বিবেক যেন নির্বিকার। সভ্যতার নামে যারা আমাদের নীতিকথা শোনায়, তারা ফিলিস্তিনের পক্ষে কেন কথা বলে না - এ প্রশ্ন আজও রয়ে গেছে। দখলদার রাষ্ট্র ইসরায়েল ক্রমাগত ফিলিস্তিনকে কোণঠাসা করছে। যদি এই নিপীড়ন চলতে থাকে, তবে কয়েক দশকের মধ্যেই ফিলিস্তিন বিশ্ব মানচিত্র থেকে মুছে যেতে পারে। আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছি এবং ন্যায়সংগত অধিকার না পাওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স