সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

নেতা নয়, কর্মী হয়ে মানুষের পাশে থাকতে চাই : কয়ছর এম আহমদ

  • আপলোড সময় : ২২-০৩-২০২৫ ০১:০০:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৩-২০২৫ ০১:০০:২২ পূর্বাহ্ন
নেতা নয়, কর্মী হয়ে মানুষের পাশে থাকতে চাই : কয়ছর এম আহমদ
স্টাফ রিপোর্টার :: যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বলেছেন, আওয়ামী বাকশাল সরকারের মামলা হামলার কারণে দীর্ঘ ১৫ বছর দেশে আসতে পারিনি। ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে দেশে আসা সম্ভব হয়েছে। দল আমাকে মনোনয়ন দিলে আমি শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের মানুষের জন্য কাজ করতে চাই। নেতা নয়, কর্মী হয়ে মানুষের পাশে থাকতে চাই। আপনারা আমাকে সুযোগ দিন। কথা দিচ্ছি আমি আপনাদের উন্নয়নের অংশীদার হবো। বৃহস্পতিবার বিকালে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা রেজাউল কবির জায়গীরদারের সভাপতিত্বে এসময় তিনি আরও বলেন, তারেক রহমানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একটি ষড়যন্ত্র হচ্ছিল। ষড়যন্ত্র এখনো হচ্ছে। ষড়ন্ত্রকারীদের ষড়যন্ত্র ষড়যন্ত্রই রয়ে গেলো। আদালতের রায়ের মাধ্যমে সত্যি প্রমাণ হলো তিনি নির্দোষ। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে তিনি শীঘ্রই বীরের বেশে বাংলাদেশে আসবেন বলে জানিয়েছেন তিনি। এসময় তিনি আরও বলেন, তারেক রহমানের বিরুদ্ধে যে মামলা হয়েছে আমরা বারবার বলেছি এসব মিথ্যা মামলা। এই মামলার কোন ভিত্তি নেই। আপনারা জানেন মঈনুদ্দিন ফখরুদ্দিন থেকে শুরু করে মাফিয়া সরকারের ১৬ বছর অনেক চেষ্টা করেও আমাদের নেতার বিরুদ্ধে কোন দুর্নীতি বের করতে পারেনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান কখনো দুর্নীতি করতে পারে না। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে দেশ চালিয়েছেন। দেশের জন্য গণতন্ত্রের জন্য জিয়াউর রহমান যেভাবে স্বাধীনতা ঘোষণার মাধ্যমে আমাদেরকে লাল সবুজের পতাকা দিয়েছেন একইভাবে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান এই দেশের জন্য এই গণতন্ত্রের জন্য দীর্ঘদিন দেশের বাইরে থেকেও আন্দোলন চালিয়েছেন। এই বাংলাদেশের গণতন্ত্রের মুক্তির জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এই মাফিয়া সরকারের পতনের জন্য। পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদারের সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন, সদস্য সচিব রওশন খান সাগর, যুক্তরাজ্য বিএনপি নেতা সুজাতুর রেজা চৌধুরী, জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা আব্দুস সোবহান প্রমুখ। ইফতার মাহফিলে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪