সুনামগঞ্জ , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ , ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঁধের কাজের গতি বাড়ানোর তাগিদ দিলেন জেলা প্রশাসক ছাতকে কৃষকের খড়ের গাদায় দুর্বৃত্তদের আগুন, দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি মাত্র দুই চিকিৎসকেই চলছে তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স এক মাসেও রহস্য উদ্ঘাটন হয়নি, বিচার নিয়ে শঙ্কায় পরিবার তাহিরপুরে অক্ষত বাঁধ থাকা সত্ত্বেও বাড়তি বরাদ্দ অধিকাংশ প্রকল্পে কাজ শুরুই হয়নি, শঙ্কায় কৃষক সাচনা বাজারে অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে জরিমানা শান্তিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খালে, একজনের অবস্থা আশঙ্কাজনক লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট বরাদ্দের অভাবে ভবন নির্মাণকাজ বন্ধ, ভাড়া বাসায় চলছে কার্যক্রম রাতের আঁধারে হাওরের মাটি লুটের মহোৎসব, মাটি ভর্তি ৩ ট্রাকসহ আটক ২ নতুন মাটি একমুঠোও পড়েনি, মেশিনে খুঁড়ে দেওয়া হয়েছে নতুন রূপ অবাধে বিক্রি হচ্ছে ফসলি জমির টপ সয়েল ধানের শীষের বিজয় নিশ্চিতে কাজ করবে জমিয়ত দেখার হাওর : কবে শুরু হবে বাঁধের কাজ? জগন্নাথপুরে হাওর বাঁচাও আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত হাওরে পুরোদমে চলছে বোরো আবাদ সিলেট থেকেই নির্বাচনি প্রচারণা শুরু করবেন তারেক রহমান গাছ বাঁচাতে উদাসীন বন বিভাগ জোড়া মনোনয়নে কৌশলী বিএনপি অনৈক্য হলে ফলাফল বিপর্যয়ের আশঙ্কা

'তাহিরপুর উপজেলা কল্যাণ সমিতি' সুনামগঞ্জের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২১-০৩-২০২৫ ০৮:৪৪:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৩-২০২৫ ০৮:৪৯:০৭ অপরাহ্ন
'তাহিরপুর উপজেলা কল্যাণ সমিতি' সুনামগঞ্জের ইফতার মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার::
​​​​
তাহিরপুর উপজেলা কল্যাণ সমিতি সুনামগঞ্জের উদ্যোগে দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে
শুক্রবার (২১ মার্চ) পৌর শহরের লতিফা কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলের পূর্বে তাহিরপুর উপজেলা কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসর আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা কল্যাণ সমিতির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, সমিতির উপদেষ্টা সাবেক শিক্ষক আব্দুল হান্নান, নুরুল ইসলাম, ডা. ননী ভূষণ তালুকদার, ডা. আলমগীর কবির, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, উপদেষ্টা খসরুল আলম, প্রফেসর সুদিন চন্দ্র পাল, নারায়ণ চক্রবর্তী, আব্দুল আওয়াল, বিশ্বম্ভরপুর সমিতির সভাপতি এড. তৈয়বুর রহমান বাবুল, কানন বন্ধু রায় ও জন্টু সরকার প্রমুখ।
আলোচনা শেষে তাহিরপুর উপজেলা কল্যাণ সমিতি সুনামগঞ্জের সাবেক সভাপতি সিরাজুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এসময় সমিতির পক্ষ থেকে বিদায় সংবর্ধনা স্বরূপ ক্রেস্ট ও ঈদ উপহার প্রদান করা হয়েছে। এসময় ইফতার আয়োজক কমিটির আহ্বায়ক মো. মোদাচ্ছির আলম এবং সদস্য সচিব ফেরদৌস আলম আখুঞ্জিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পূর্ব বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু সাঈদ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
মাত্র দুই চিকিৎসকেই চলছে তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স

মাত্র দুই চিকিৎসকেই চলছে তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স