সুনামগঞ্জ , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি : গোলাম পরওয়ার দিরাইয়ে সাংবাদিক হত্যাও হামলার প্রতিবাদে মানববন্ধন তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে স্বাধীন-শ্রীমতি দম্পতির জীবনযুদ্ধ: পাশে দাঁড়াচ্ছে সমাজসেবা অধিদপ্তর মোল্লাপাড়ায় প্রবাসীর বাড়ির ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ এক মাঠেই ৫২ জাতের ধান, সেরা জাত বাছাইয়ের সুযোগ কৃষকের দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা সম্প্রীতির বন্ধন সুদৃঢ়, এ ধারা অব্যাহত রাখতে হবে : এমপি নূরুল ইসলাম সাফেলা বড় বিল ও কুড়ি বিলে দখল বুঝিয়ে দিতে বাধা শুভ বিজয়া : অশুভের বিনাশ, সম্প্রীতি ও গণতন্ত্রের জয় হোক বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব ৩০ অক্টোবর শুরু হচ্ছে হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর, ২৩ অক্টোবর প্লেয়ার নিলাম সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান সাংবাদিক আলিফ হত্যাকারীদে শাস্তির দাবি তাহিরপুরে মানববন্ধন মধ্যনগরে পূজামণ্ডপ পরিদর্শনে ইনামুল গণি তালুকদার রুবেল সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি সাংবাদিক আলিফ হত্যা ও মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

ইউপি চেয়ারম্যান ও শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৪ ০৯:১০:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৪ ০৯:১০:৫৪ পূর্বাহ্ন
ইউপি চেয়ারম্যান ও শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম ও রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদের পদত্যাগের দাবি জানিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। সাধারণ শিক্ষার্থী ও এলাকার সর্বস্তরের জনগণের পৃথক ব্যানারে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এই দাবি জানানো হয়। এসব কর্মসূচিতে দিনভর উত্তাল হয়ে উঠে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় ক্যাম্পাস ও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ। ২৭ আগস্ট মঙ্গলবার রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ ছদরুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতাসহ দুর্নীতিবাজদের মদদপুষ্টতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ও স্বৈরাচার সরকারের পৃষ্ঠপোষক রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদের পদত্যাগ দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ক্ষুব্ধ ছাত্রজনতার পক্ষে বক্তব্য রাখেন, জাহিদ, জয়নাল, সুলেমান, রাজা, আব্দুর রহিম, আরিফুল, সাফোয়ান, রাহাত ও মোফাচ্ছির প্রমুখ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জগন্নাথপুরের দায়িত্বরত সেনাবাহিনী কর্মকর্তার আশ্বাসে আশ্বস্ত হয়ে ছাত্রজনতা নিভৃত হন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু

শাল্লায় ফেসবুকে চিরকুট লিখে যুবকের মৃত্যু