সুনামগঞ্জ , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি

থামছে না চোরাচালান

  • আপলোড সময় : ২১-০৩-২০২৫ ১০:০৮:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৩-২০২৫ ১০:২৬:৫৯ পূর্বাহ্ন
থামছে না চোরাচালান
বিশেষ প্রতিনিধি ::
ঈদের হাটকে সামনে রেখে সুনামগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তে সক্রিয় রয়েছে একাধিক চোরাকারবারি চক্র। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে চোরাই পথে জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসছে কাপড়, কসমেটিকসহ বিভিন্ন প্রকারের পণ্য। এসব চোরাকারবার ঠেকাতে তৎপর রয়েছে বিজিবি, তবুও থামছে না চোরাচালান। সম্প্রতি সাড়ে তিন কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়ন। জানাযায়, সুনামগঞ্জ জেলায় ভারতের সাথে সীমান্ত রয়েছে প্রায় ১২০ কিলোমিটার।
জেলার সদর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার, তাহিরপুরসহ সীমান্তবর্তী উপজেলাসমূহের বিভিন্ন দুর্গম গোপন পথ দিয়ে ভারতীয় পণ্য বাংলাদেশে অভ্যন্তরে প্রবেশ করিয়ে সড়ক ও নদী পথ দিয়ে এই পণ্য অন্যত্র পাচার করছে চোরাকারবারি চক্র। এতোদিন চিনি, মসলা, কসমেটিকস জাতীয় পণ্য চোরাইপথে নিয়ে আসলেও ঈদকে সামনে রেখে পণ্যে ধরণ পাল্টিয়েছে চোরাকারবারিরা। সীমান্ত দিয়ে রাতের আঁধারে অবৈধভাবে ভারতীয় শাড়ি, থ্রি পিস, শার্ট, প্যান্টের পিস ও থান-কাপড় বাংলাদেশে নিয়ে আসছে চক্রের সদস্যরা। সুযোগ বুঝে সুকৌশলে এই চোরাই পণ্য ছড়িয়ে দেয় বাজারে। সীমান্ত এলাকার বাসিন্দারা জানিয়েছেন, বাংলাদেশ-ভারতের মধ্যকার পরিস্থিতিতে কিছুদিন চোরাকারবার কম হলেও সম্প্রতি সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে বেড়েছে চোরাকারবারিদের তৎপরতা। ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে পড়েছে একাধিক চক্র। রাতের আঁধারে বিজিবি’র চোখ ফাঁকি দিয়ে ভারত থেকে নিয়ে আসছে কাপড়সহ বিভিন্ন পণ্য। তবে আগের চেয়ে সীমান্ত এলাকায় বিজিবি’র তৎপরতার বৃদ্ধি পেয়েছে বলেও জানান স্থানীয়রা।
বিশ্বম্ভরপুর উপজেলার রতারগাঁও গ্রামের বাসিন্দা আব্দুল মালেক বলেন, ঈদকে সামনে রেখে চোরাকারবারিদের তৎপরতা দেখা যাচ্ছে। রাত হলে সীমান্ত এলাকায় বেড়ে যায় তাদের কার্যকলাপ। ইদানিংকালে ভারতীয় কাপড় বেশি আনা হচ্ছে। যা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দেয়া হয়। তবে সীমান্তে বিজিবি’র কারণে অনেক সময় চোরাইপণ্য আনতে ব্যর্থ হয় চোরাকারবারিরা।
সুনামগঞ্জ সদর উপজেলার ডলুরা এলাকার দিলু মিয়া বলেন, এতোদিন বর্ডার বন্ধ ছিল। কিন্তু ঈদের হাটকে সামনে রেখে আবারও বিভিন্ন মাল নামাচ্ছে চোরাকারবারিরা। প্রায়দিনই বিজিবি’র হাতে ধরা পড়ছে এসব মালামাল।
সুনামগঞ্জ ২৮ বিজিবি জানিয়েছে, সম্প্রতি দুটি সীমান্ত এলাকা থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। সম্প্রতি সুনামগঞ্জ ২৮ বিজিবির চারাগাঁও সীমান্ত দিয়ে ভারত থেকে দেশের অভ্যন্তরে প্রবেশ করানোর সময় বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের কাপড় ও প্রসাধনীসামগ্রী জব্দ করে বিজিবি’র টহল দল। যার মূল্য ধরা হয়েছে ২ কোটি ৯২ হাজার পাঁচশত টাকা।
এছাড়া সুনামগঞ্জ পৌর শহরের সাহেববাড়ি ঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি নৌকাসহ আরো ভারতীয় কাপড় জব্দ করে বিজিবি।

এ ব্যাপারে সুনামগঞ্জ ২৮ বিজিবি’র অধিনায়ক একে এম জাকারিয়া কাদির বলেন, ঈদকে সামনে রেখে চোরাকারবারিরা কাপড়সহ বিভিন্ন পণ্য ভারত থেকে নিয়ে আসার চেষ্টা করছে। তাই চোরাকারবার রোধে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। চোরাকারবার প্রতিরোধে সীমান্তে আমাদের সদস্যরা রাত-দিন কাজ করছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার

‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার