সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

সদর উপজেলায় ভিক্ষুকদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৪ ০৯:০৪:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৪ ০৯:০৪:৩৭ পূর্বাহ্ন
সদর উপজেলায় ভিক্ষুকদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার ভিক্ষুকদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল ২৮ আগস্ট বুধবার সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৪ জন ভিক্ষুককে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানে সহায়ক উপকরণ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নান। জাতীয় সমাজকল্যাণ পরিষদ ঢাকা থেকে প্রাপ্ত অনুদান উপজেলা ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচী বাস্তবায়ন কমিটির মাধ্যমে ৩ জন দুঃস্থ ও অসহায় ভিক্ষুকদের মাঝে ইলেকট্রিক ব্যটারী চালিত রিক্সা ও ১ জনকে মুদি মালের দোকানের উপকরণ বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আবুল হাসান, ভিক্ষুকদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানে কাজ করা সহযোগী স্বেচ্ছাসেবী সংস্থা আরডিএসএ এর নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকার, ইউনিয়ন সমাজকর্মী মনিরুজ্জামান, অফিস সহকারী ময়নাল হোসেন মুন্সী প্রমুখ। পুনর্বাসিত ভিক্ষুকের মধ্যে মোহনপুর ইউনিয়নের প্রতিবন্ধী ভিক্ষুক মো. বাবুল মিয়াকে মুদিমালের দোকান। গৌরারং ইউনিয়নের ভিক্ষুক রাবিয়া খাতুন, মোল্লাপাড়া ইউনিয়নের প্রতিবন্ধী ভিক্ষুক বংশী দাস, লক্ষণশ্রী ইউনিয়নের প্রতিবন্ধী ভিক্ষুক মো. ময়না মিয়াকে ১টি করে ব্যাটারী চালিত ইলেকট্রিক রিক্সা অনুদান হিসেবে বিতরণ করা হয়। সহায়ক উপকরণ বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার সকল ভিক্ষুকদের উদ্দেশ্যে বলেন, আজ থেকে ভিক্ষাবৃত্তির অভিশাপ থেকে আপনারা মুক্ত। সহায়ক উপকরণ পাওয়ায় পুনঃরায় আর ভিক্ষাবৃত্তি পেশায় না যাওয়ার জন্য অনুরোধ করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স