সুনামগঞ্জ , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল একটি কলেজের অভাবে অনিশ্চয়তায় হাওরের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন থামে মাধ্যমিকেই পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল

অটোরিকসা উল্টে আহত ১০

  • আপলোড সময় : ২১-০৩-২০২৫ ০৯:২২:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৩-২০২৫ ০৯:২২:০৬ পূর্বাহ্ন
অটোরিকসা উল্টে আহত ১০
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার চকিয়াচাপুর গ্রামের পশ্চিমপাশের সড়কে বৃহ¯পতিবার (২০ মার্চ) সকাল ১০টার দিকে ব্যাটারিচালিত একটি যাত্রীবাহী অটোরিকসা উল্টে চালকসহ ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ছয়জনকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অপর একজন স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ধর্মপাশা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বালিজুরী গ্রামের সামনের সড়কে ব্যাটারিচালিত একটি অটোরিকসার স্ট্যান্ড রয়েছে। বৃহ¯পতিবার সকাল পৌনে ১০টার দিকে দুটি ব্যাটারিচালিত অটোরিকসায় যাত্রী নিয়ে দুইজন চালক দ্রুত গতিতে উপজেলার গাছতলা বাজারের উদ্দেশ্যে রওয়ানা হন। সকাল ১০টার দিকে এই দুটি অটোরিকসার মধ্যে একটি চকিয়াচাপুর গ্রামের পশ্চিম পাশের সড়কে এলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সড়কের সংলগ্ন খাদে পড়ে যায়। এতে অটোরিকসায় থাকা চকিয়াচাপুর গ্রামের বাসিন্দা অটোরিকসা চালক নাঈম মিয়া (২৫)সহ ১০জন আহত হয়। আহতদের মধ্যে তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর সাতজনের মধ্যে ছয়জনকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং একজন স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ধর্মপাশা থানার এসআই রফিকুল ইসলাম বলেন, প্রতিযোগিতামূলকভাবে দ্রুত গতিতে অটোরিকসা চালানোকে কেন্দ্র করে এই দুর্ঘটনাটি ঘটেছে। এতে চালকসহ ১০জন আহত হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস

আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস