সুনামগঞ্জ , শনিবার, ২০ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রিয়াছন্দ সংস্কৃতি চর্চা কেন্দ্রের যাত্রা শুরু দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর বিশ্বম্ভরপুরে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে গাঁজাসহ আটক ১ ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছাতক সদর ইউনিয়নে দরিদ্রদের মধ্যে চাল বিতরণ

  • আপলোড সময় : ২০-০৩-২০২৫ ০৯:২২:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৫ ০৯:২২:০৮ পূর্বাহ্ন
ছাতক সদর ইউনিয়নে দরিদ্রদের মধ্যে চাল বিতরণ
ছাতক প্রতিনিধি :: ছাতক সদর ইউনিয়নে দরিদ্র ৪২৪ পরিবারের মধ্যে ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এসব চাল বিতরণ করা হয়। মঙ্গলবার (১৮ মার্চ) ছাতক সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক (কাবিখা - ৩) মো. শামছুল ইসলাম খান। সরকারি চাল বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধনের আগে তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয় ও এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। ইউপি সচিব মো. আব্দুস সবুরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ছাতক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ইউনিয়নের দায়িত্বে থাকা ট্যাগ কর্মকর্তা মো. মিলন মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) লুৎফুর রহমান, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আছাদ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সমরোজ আলী, খসরু আহমদ, আশিকুর রহমান, আবু খালেদ, আলী হুসেন, আব্দুস শহিদ, সদস্যা আফিয়া বেগম রেখা, প্রেমতা রানী বিশ্বাস, ছালেতুন নেছা, ইউপি হিসাব সহকারী রুবেল বিশ্বাস, ইউডিসি পরিচালক মো. মুহিত উদ্দিন, মোছা. রাজনা বেগম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর

দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর