সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

দিরাইয়ে বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২০-০৩-২০২৫ ০১:৫৫:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৫ ০১:৫৬:৫৮ পূর্বাহ্ন
দিরাইয়ে বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত
দিরাই প্রতিনিধি :: সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ। শীঘ্রই তিনি বাংলাদেশের জনগণের পাশে ফিরবেন। তিনি বলেন, বিএনপি একটি বড় দল। এখানে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে। তবে এ সুযোগে ফ্যাসিবাদের দোসররা যেন দলে অনুপ্রবেশ করতে না পারে। সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। অনুপ্রবেশকারীদের দলীয় পদ দেয়া হলে ত্যাগীদের সঙ্গে বেঈমানী করা হবে। দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের জুলুম নির্যাতনে যারা বিএনপি ছেড়ে যায়নি, তাদেরকে নেতৃত্বে আনতে হবে। গত মঙ্গলবার দিরাই পৌরশহরের বিএডিসি মাঠে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিরাই পৌরশহরের বিএডিসি মাঠের ইফতার মাহফিলে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। উপজেলা বিএনপি’র সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও সোয়েব হাসানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাল্লা উপজেলা বিএনপি’র আহ্বায়ক সিরাজুল ইসলাম, দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর তালুকদার, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম মাস্টার, সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা রেজাউল করিম রাজা, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শামসুল ইসলাম সরদার খেজুর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লিপন হাসান চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন মিলাদ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহতাব মিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল খালেক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদ মিয়া, সুনামগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি আবুল ফজল আকাশ, দিরাই পৌর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান, আব্দুল কাইয়ুম, বিএনপি নেতা শামীম মিয়া, মাসুদ আল কাউসার, উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক জুনায়েদ মিয়া, দিরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু, কলেজ ছাত্রদলের আহ্বায়ক সালমান মিয়া প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফিজ নোমান আহমেদ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু