সুনামগঞ্জ , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চাল বিতরণ বসুন্ধরা মেডিকেল সিটিতে শেয়ার মেলা, থাকছে সহজ কিস্তি ও বিশেষ ছাড় বিদ্যুৎ খাতেরসংকট গভীর হওয়ার কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম পৌর প্রশাসকের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভবন নির্মাণকাজ অনিয়মের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি

শত্রুতার জেরে বিষ দিয়ে চার শতাধিক হাঁস হত্যা!

  • আপলোড সময় : ২০-০৩-২০২৫ ০১:২৮:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৫ ০১:২৮:৩২ পূর্বাহ্ন
শত্রুতার জেরে বিষ দিয়ে চার শতাধিক হাঁস হত্যা!
স্টাফ রিপোর্টার:: পূর্ব শত্রুতার জেরে জামালগঞ্জের ঘনিয়ার বিলে বিষ প্রয়োগে ৪ শতাধিক হাঁস হত্যার অভিযোগ উঠেছে। এখনো মারা যাচ্ছে অনেক হাঁস। বুধবার সকালে জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন বদরপুর গ্রামের বাসিন্দা খামারি অমিন হোসেন। অমিন হোসেনের অভিযোগ- পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে হাঁসগুলোকে হত্যার উদ্দেশ্যে বিলে বিষ প্রয়োগ করেছে রাজাপুর গুচ্ছগ্রামের আ. কাদিরের ছেলে রেজাউল। এর আগেও ২ বছর পূর্বে রেজাউল অমিন হোসেনের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছেন বলে অভিযোগ করেন তিনি। ক্ষতিগ্রস্ত খামারি অমিন হোসেন তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। জানাযায়, প্রতিদিনের ন্যায় খামারি অমিন হোসেন তার খামারে থাকা প্রায় ১ হাজার হাঁসকে খাবার খাওয়ানোর উদ্দেশ্য বুধবার সকালে হালির হাওরের (হাঁস চড়ানোর জন্য ভাড়া নেওয়া) ঘনিয়ার বিলে নিয়ে যান। হাঁসগুলো বিলে নেমে খাদ্য খাওয়া শুরু করার কিছুক্ষণের মধ্যে ঝিমাতে শুরু করে। এতে অমিন হোসেন ও তার খামারের কর্মচারী বিলে থাকা খাদ্যে কেউ বিষ প্রয়োগ করেছে বুঝতে পেরে দ্রুত হাঁসগুলোকে বিল থেকে সরিয়ে খামারে নিয়ে আসেন। কিন্তু ততক্ষণে প্রায় ৩শ’র উপরে হাঁস বিষযুক্ত খাবার খেয়ে ফেলেছে। অমিন হোসেন সবগুলো হাঁস তার খামারে নিয়ে আসার পরপরই একে একে মরতে শুরু করে হাঁসগুলো। ঘটনার খবর পেয়ে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামালগঞ্জ থানা পুলিশ। জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, হাঁস, মাছ এগুলো হচ্ছে বোবা প্রাণী। এগুলোর সাথে এধরনের আচরণ সত্যিই দুঃখজনক। একটি অভিযোগ হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম

নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম