সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন

শহরে দুই ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৫ ১২:০৩:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৫ ১২:০৫:৫৯ পূর্বাহ্ন
শহরে দুই ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌর শহরে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা নগদ টাকা ও মালামাল নিয়ে যায়। এছাড়া চোরেরা পাশের আরেকটি দোকানে তালা ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে রাতে পৌর শহরের সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মমিনুল মউজদীন সড়ক এলাকার ‘লার্ক’ ও ‘টেস্টি ট্রিট’ নামের দুই ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, সিসিটিভির ফুটেজ অনুযায়ী মঙ্গলবার ভোর আনুমানিক ৪ টা ১০ থেকে ৪টা ২৫ মিনিটের মধ্যে এই দুইটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। লার্ক শো-রুমের প্রতিনিধি মোহাম্মদ তালহা বলেন, সকালে খবর পেয়ে আমরা দোকানে এসে দেখি যে দোকানের তালা, রোলিং শাটার ও গ্লাস ভাঙা। চোর দোকানে প্রবেশ করে আমাদের একটা ল্যাপটপ, একটা মোবাইল ও নগদ প্রায় ২ লাখ টাকা নিয়ে গেছে। তিনি বলেন, গতকাল রাতে দোকান বন্ধ করার পূর্বে ক্যাশবাক্সে নগদ প্রায় ২ লাখ টাকা রেখেছিলাম। সেই টাকা সকালে এসে পাইনি। সিসিটিভি’র ফুটেজে দেখা গেছে একজন লোক দোকানের ভেতরে প্রবেশ করেছে। অপরদিকে, টেস্টি ট্রিটের প্রতিনিধি শুভ্র দাস বলেন, এর আগেও একবার দোকানে চুরি হয়েছে। আজকে আবার তালা ভেঙে দোকানের কিছু জিনিসপত্র ও নগদ টাকা নিয়ে গেছে চোর। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুল কালাম বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হয়েছে। চুরির সঙ্গে যারা জড়িত, তাদের শনাক্তের কাজ চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা