সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

নিখোঁজ সন্তানের সন্ধান চায় পরিবার

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ১১:৫৫:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ১১:৫৫:০৬ অপরাহ্ন
নিখোঁজ সন্তানের সন্ধান চায় পরিবার
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরে আমিনা আক্তার খাদিজা (১২) নামে এক কিশোরী নিখোঁজ রয়েছে। সন্তান নিখোঁজের ঘটনায় স্বজনদের আহাজারি থামছে না। অজানা আতঙ্কে তারা দিনাতিপাত করছেন। খাদিজা উপজেলার সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামের মৃত শাহীন মিয়ার মেয়ে ও তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। এদিকে, নিখোঁজ মেয়েটির খোঁজ পেতে রবিবার রাতে তাহিরপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন খাদিজার মা কানন বেগম। পুলিশ ও নিখোঁজের পরিবারের কাছ থেকে জানাযায়, শনিবার (১৬ মার্চ) সকালে খাদিজা বোনের বাড়ি উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহগঞ্জ শ্রীপুর যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হয়। এরপর বৌলাই নদী খেয়া নৌকা দিয়ে পার হয়ে ঠাকুরহাটি গ্রাম দিয়ে বোনের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হবে বলে জানায় নৌকার লোকজনকে। কিন্তু ঐ দিন সে বোনের বাড়িতে পৌঁছেনি, এমনি কি নিজ বাড়িতেও ফিরে আসেনি। অপরদিকে তার মা বাড়ি ফিরে জানতে পারে খাদিজা সকালে বোনের বাড়ি গেছে। এরপর শাহগঞ্জ শ্রীপুর গ্রামে মেয়ের বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারেন সেখানে যায়নি খাদিজা। এরপর থেকে পরিবার ও স্বজনরা খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাননি। মেয়েকে হারিয়ে পাগলপ্রায় মা কানন বেগম বলেন, আমার স্বামী নাই। আমার সকল আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নিয়েছি, কোথাও খাজিদা যায়নি। আমি আমার মেয়েকে ফিরে পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীসহ সবার সহযোগিতা কামনা করছি। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, স্কুলছাত্রী আমিনা আক্তার খাদিজা নিখোঁজের বিষয়ে তার মা জিডি করেছেন। আমরা তার খোঁজ পেতে গোয়েন্দা তৎপরতাসহ নানাভাবে চেষ্টা করছি। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা