সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে ভারতীয় বিড়িসহ গ্রেফতার ২

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ১১:৪৫:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৫ ১২:০৯:৪৫ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে ভারতীয় বিড়িসহ গ্রেফতার ২
স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় আমদানি নিষিদ্ধ বিড়িসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন ভারেল্লা গ্রামের বাসিন্দা মো. সাজিদুল ইসলাম (২২) এবং শান্তিগঞ্জ থানাধীন গাজীনগর গ্রামের বাসিন্দা আল মামুন (২০)। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৭ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্বম্ভরপুর থানাধীন চালবন নামক স্থানে বিশ্বম্ভরপুর থানা পুলিশের একটি দল চেকপোস্ট পরিচালনা করে। চেকপোস্ট চলাকালে একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে ২ লক্ষ ১০ হাজার পিস ভারতীয় আমদানি নিষিদ্ধ ‘শেখ নাসিরুদ্দিন’ ব্র্যান্ডের বিড়ি উদ্ধার করা হয়। এছাড়া ভারতীয় এই বিড়ি পরিবহনে ব্যবহৃত পিকআপ গাড়িটিও জব্দ করা হয়। এই অভিযানের নেতৃত্ব দেন এসআই মজিবুর রহমান। তার সঙ্গে ছিলেন সঙ্গীয় ফোর্সের সদস্যরা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিশ্বম্ভরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা

ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা