সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

শান্তিগঞ্জে নদীর তীর কেটে মাটি বিক্রি : আটক ১, দুই লক্ষ টাকা জরিমানা

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ১১:৪১:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ১১:৪১:৫৮ অপরাহ্ন
শান্তিগঞ্জে নদীর তীর কেটে মাটি বিক্রি : আটক ১, দুই লক্ষ টাকা জরিমানা
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের তেহকিয়া গ্রামের পূর্ব পশ্চিম দিকের পাইব্বার দাইড় নালা ও নিতাই নদীর তীর কেটে অবৈধভাবে মাটি উত্তোলন এবং বিক্রির ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দিয়েছিলেন শতাধিক মানুষ। এই অভিযোগের ভিত্তিতে গত সোমবার বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হলে নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন। মঙ্গলবার ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গ্রামের প্রভাবশালী এক মাটি ব্যবসায়ীকে আটক করে সরকারি জায়গার মাটি অন্যত্র বিক্রয়ের অপরাধে ২ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদ- প্রদান করা হয়। ওইদিন বিকালে শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরীর নেতৃত্বে তেহকিয়া গ্রামের নিতাই নদী ও পাইব্বার দাইড় নালা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় গ্রামবাসীর উপস্থিতিতে গ্রামের প্রভাবশালী চক্রের প্রধান মাটি ব্যবসায়ী আব্দুল জলিলের ছেলে আতাউর রহমানকে আটক করে সরকারি জায়গার মাটি অন্যত্র বিক্রয়ের অপরাধে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদ- ও খননকৃত সরকারি জায়গা আগামী ১৫ দিনের মধ্যে ভরাট করে দেওয়ার জন্য মুচলেকা নেয়া হয়। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী জানান, নদীর তীর সহ সরকারি জায়গার মাটি কেটে অন্যত্র বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আমরা একজনকে আটক করেছি। ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদ- ও খননকৃত সরকারি জায়গা আগামী ১৫ দিনের মধ্যে ভরাট করে দেওয়ার জন্য অঙ্গীকারনামাও নিয়েছি। তিনি বলেন, এখানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ও রয়েছে, সেই বিদ্যালয়ের খেলার মাঠও এই চক্রটি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছিল, সেই সাতে এই মাঠের পাশের জায়গা থেকেও সে মাটি খনন করে বিক্রি করেছে। এ রকম অপরাধীদের কোন ছাড় দেওয়া হবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু