সুনামগঞ্জ , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ পরীক্ষা হলে পরিদর্শকের দায়িত্ব পালন করবে এআই শাল্লার কৃতী সংগীতশিল্পী রাখাল চক্রবর্তীর প্রয়াণ, লোকসংগীতে রেখে গেলেন অনন্য অবদান বাড়িতে পুরুষশূন্যতার সুযোগে ৬ গরুসহ ৫০ লাখ টাকার মালামাল লুট ইউপি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের আরও ৩ নেতার যাবজ্জীবন ভাটির জনপদে ‘ভাইয়াফি কুস্তি’ সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিবৃতি ফাটল-ভাঙনে বেহাল ধর্মপাশার কালীজানা সেতু, পারাপারে জীবনের ঝুঁকি নাব্যতা সংকটে রঙ্গারচরা-পাটলাই নদী খননের দাবিতে মানববন্ধন অনিয়ম ঢাকতেই এমপি নূরুলের বিরুদ্ধে ঠিকাদারের অভিযোগ তলবের পরও যাননি প্রকল্প এলাকায়, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

জামালগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ১০:১৯:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ১০:১৯:২৯ পূর্বাহ্ন
জামালগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল
জামালগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জেলা আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান বলেছেন, যে ব্যক্তি গুনাহ মাফের আশায় রোজা রাখবে মহান আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। রমজান নাজিল করা হয়েছে মুত্তাকী হওয়ার জন্য। রোজা অন্য যে কোন এবাদতের চেয়ে উত্তম। আল্লাহ নিজেই বলেছেন রোজা আমার জন্য এর প্রতিদান আমি নিজেই দিব। কিয়ামতের কঠিন সময়ে আমাদের সুপারিশের প্রয়োজন পড়বে, ঐ সময়ে কোরআন ও রোজা সুপারিশ করবে। তিনি বলেন, আমরা সকলে মিলে দেশের জন্য দায়িত্ব পালন করব। বিগত দিনে জামালগঞ্জের যাতায়াত ব্যবস্থার কোন উন্নতি হয়নি। রতনে যতন করে অনেক বাসা বাড়ি বানিয়েছে, অবকাঠামোগত কোন উন্নয়ন জনগণের জন্য করেনি। সোমবার (১৭ মার্চ) জামায়াতে ইসলামী জামালগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শিল্পকলা মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা জামায়াতের আমীর মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে সাধারণ স¤পাদক মো. আবু নাবিলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মো. আব্দুল্লাহ, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম, অফিস স¤পাদক নূরুল ইসলাম, মজলিসে শুরা সদস্য ও ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুর রব, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, উপজেলা নায়েবে আমীর মো. ফখরুল আলম চৌধুরী, জামালগঞ্জ সদর ইউনিয়ন সভাপতি মো. হাবিবুর রহমান, সাচনা বাজার ইউনিয়ন সভাপতি মো. আতিকুল হক, ভীমখালী ইউনিয়ন সভাপতি হাফেজ সাইফুল ইসলাম, ফেনারবাক ইউনিয়ন সভাপতি মো. মোশায়েল আহমদ, বেহেলী ইউনিয়ন পূর্ব সভাপতি ইসমাইল, বেহেলী ইউনিয়ন পশ্চিম সভাপতি মো. আমিনুল ইসলাম, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন সভাপতি মাওলানা নূরুল হক, উপজেলা ছাত্র শিবির সভাপতি মো. সহিবুর রহমান, সাধারণ স¤পাদক আ.স.ম ওবায়দুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, সাধারণ স¤পাদক আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাদিকুর রহমান (জনি), সাচনা বাজার ইউনিয়ন সেক্রেটারি মো. লুৎফুর রহমান, ভীমখালী ইউনিয়ন সেক্রেটারি আহসান হাবিব, ফেনারবাক ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আ. সালাম, বেহেলী ইউনিয়ন পূর্ব সেক্রেটারি মো. জাহিদুর রহমান, পশ্চিম সেক্রেটারি মো. মাফিকুল ইসলাম, জামালগঞ্জ উত্তর সেক্রেটারি মো. আ. হান্নান প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন

এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন